By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ওজন বেড়ে যাচ্ছে, কী করি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

ওজন বেড়ে যাচ্ছে, কী করি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৪, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

প্রশ্ন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আমার বয়স ১৮ বছর। সে তুলনায় আমার ওজন অনেক বেশি। আমার ওজন ৬৯ কেজি। নিয়মিত কলেজে যাওয়া-আসার ফলে খুব ক্লান্ত হয়ে পড়ি, ফলে কলেজ থেকে ফিরে ৩-৪ ঘণ্টা না ঘুমালে স্বাভাবিক হতে পারি না। প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই, তারপরও সারা দিনই অলস লাগে। বাইরের খাবার মোটামুটি খাই। এখন কী করলে ওজন কমাতে পারি, এ বিষয়ে পরামর্শ দিলে ভালো হয়।

Contents
  • প্রশ্ন
  • পরামর্শ

পরামর্শ

ওজন আসলে উচ্চতার ওপর নির্ভর করে। আপনার ওজন স্বাভাবিক নাকি অতিরিক্ত, সঠিকভাবে জানতে হলে প্রথমেই উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত হওয়া উচিত, তা নির্ণয় করা প্রয়োজন। যাঁরা ব্যায়াম করেন না এবং দীর্ঘ সময় শুয়ে-বসে থাকেন, তাঁদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সম্পাদনে গড়ে মাত্র ৮০০ থেকে ১০০০ ক্যালরি প্রয়োজন হয়। কিন্তু দেখা যায়, শুধু সকালের নাশতা ও বেলা ১১টার হালকা খাবারেই এই পরিমাণ ক্যালরি গ্রহণ করা হয়ে যায়। এরপর দুপুরের খাবার, বিকেলের নাশতা এবং রাতের খাবার—সব মিলিয়ে শরীরে জমতে শুরু করে অতিরিক্ত ক্যালরি, যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ।

ওজন কমানোর ক্ষেত্রে রাতের খাবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের খাবার পরিমাণে কম ও হালকা হওয়া উচিত এবং ঘুমানোর অন্তত চার ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা প্রয়োজন। ব্যায়ামের ক্ষেত্রে প্রতিদিন অন্তত ১০ হাজার স্টেপ অথবা ৪০ থেকে ৫০ মিনিট হাঁটতে হবে। হাঁটার সময় এমন গতি বজায় রাখতে হবে, যেন প্রতি সেকেন্ডে ২টি স্টেপ পড়ে। এতে শরীরের মেটাবলিজম বাড়ে এবং ধীরে ধীরে ওজন কমতে শুরু করে। মাসে ২ থেকে ৩ কেজি ওজন কমানোর লক্ষ্য রাখাই স্বাস্থ্যসম্মত। বর্তমানে যে অতিরিক্ত ক্লান্তি বা আলস্য অনুভূত হচ্ছে, তার কারণ হতে পারে হাঁটা বা ব্যায়ামের অভ্যাস না থাকা। নিয়মিত হাঁটার অভ্যাস, বিশেষ করে খোলা পরিবেশে কিংবা পার্কে হাঁটলে ধীরে ধীরে এই ক্লান্তি কমে যাবে। এ ছাড়া প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে থাইরয়েড, ডায়াবেটিস, হিমোগ্লোবিন ও লিভারে ফ্যাট আছে কি না, জেনে নিন। সবচেয়ে ভালো হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

হাড়-গিঁটের ব্যথায় কাবু হয়ে পড়ছে শরীর? সাবধান এখনই
শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন
গবেষণায় সতর্কতা: এই রক্তের গ্রুপের মানুষের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি
সকালে না রাতে, খাওয়ার আগে নাকি পরে, কখন দাঁত ব্রাশ করা ভালো?
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

শিক্ষিত সমাজে অভিশপ্ত সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসী!
ডিসেম্বর ১০, ২০২৫
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
ডিসেম্বর ১২, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগে চলছে আবেদন, পদ ১৮৮
জানুয়ারি ৮, ২০২৬
‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই’
ডিসেম্বর ১০, ২০২৫
আজমেরী ওসমানের সহযোগী পাভেল বিদেশী অস্ত্রসহ গ্রেফতার
জানুয়ারি ২৮, ২০২৬
বাংলাদেশ অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও
জানুয়ারি ১৯, ২০২৬
ভারতের বিপক্ষে না খেললে পিসিবিকে আইনি ঝামেলায় জড়ানোর সতর্কবার্তা আইসিসির
ফেব্রুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৭, ২০২৫
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তীব্র শীতে শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি
সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার
ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?