ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।
আল-আমিন মুঠোফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগে ছিলেন। এই সময় তার সঙ্গে ৪০ থেকে ৫০ জন কর্মীও স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলেন। এক পর্যায়ে এক তরুণ বয়সী ছেলে তাদের অনুসরণ করছিল এবং তাকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়।
তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলে।
ওই তরুণকে দৌঁড়ে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপি কর্মী আহত হয়েছেন বলেও জানান তরুণ এই রাজনীতিক।
আহতরা হলেন: এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে, তাদের আঘাত সামান্য বলে জানান আল আমিন।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

