By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন বছরের শুরুতেই ইউটিউবের পর্দায় এক দীর্ঘশ্বাসের গল্প। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, মা থেকেও না থাকার শূন্যতা আর ভালোবাসার ভাষা নিয়ে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্পর্কের গল্প’ এই মুহূর্তে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। মুক্তির দুই দিনেই নাটকটি দেখেছেন প্রায় ৮০ লাখ দর্শক আর মন্তব্যে ভেসে আসছে কান্না, কৃতজ্ঞতা ও মুগ্ধতার গল্প।

দুই ঘণ্টা ব্যাপ্তির এই ফিকশনে সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন নির্মাতা। গল্পের কেন্দ্রে রয়েছে মা–মেয়ের সম্পর্ক—যেখানে মায়ের অনুপস্থিতি থেকেও তৈরি হয় গভীর প্রভাব। সেই শূন্যতা থেকে জন্ম নেওয়া অভিমান আর ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটিনীর অভিনয়ে যেন বাস্তব হয়ে ওঠে। তাঁর সঙ্গে মনিরা মিঠুর আবেগময় অভিনয় নাটকটির আবহকে আরও ভারী করে তোলে।

নাটকজুড়ে তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই হয়ে উঠেছে আবেগের মূল শক্তি। না বলা কষ্ট, জমে থাকা অভিমান আর ভালোবাসার নীরব প্রকাশ—সবকিছু মিলিয়ে মা–মেয়ের সম্পর্কের যে জটিল মানচিত্র, তা এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।

নাটকটি মুক্তির পর দর্শকদের অভাবনীয় সাড়ায় নিজেও আবেগাপ্লুত মনিরা মিঠু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “‘সম্পর্কের গল্প’ রিলিজের পর যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এতে আমি রীতিমতো ভয় পাচ্ছি। মনে হচ্ছে, আগামীতে এর চেয়ে ভালো অভিনয় করতে পারব তো? সত্যিই দর্শকদের ফিডব্যাকে আমার ভেতরটা কেঁপে উঠছে। এই ভালোবাসা আমাকে হতবাক করছে।’

ইউটিউবে মুক্তির দুই দিনেই প্রায় ২০ হাজার দর্শক মন্তব্য করেছেন নাটকটি নিয়ে। তাঁদের অনেকেই লিখছেন, পারিবারিক আবেগ ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের মায়াজালের এই গল্প তাঁদের কাঁদাচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, এই ধরনের নাটকের কারণেই আবারও বাংলা নাটক হারানো গৌরব ফিরে পাচ্ছে।

অনেকে আবার ভিন্ন সুরে বলেছেন, চারপাশে যখন অপসংস্কৃতির ঢেউ, তখন ‘সম্পর্কের গল্প’ দেখিয়ে দেয় কনটেন্ট আসলে কেমন হওয়া উচিত। বর্তমান সময়ে ছোট পর্দায় নানা ধরনের গল্প তৈরি হলেও পারিবারিক গল্প খুব একটা দেখা যায় না—এই জায়গায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আলাদা করে চোখে পড়েন বলেও মত দর্শকদের।

একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের টানাপোড়েন, মায়া আর ভালোবাসা খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। গল্প শেষ হওয়ার পরও যার রেশ থেকে যায় অনেকক্ষণ।

নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই গল্প এখন দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এ সিনেমায়
এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার…
‘ধুরন্ধর’ নিয়ে ধুন্ধুমার, কেন এত বিতর্ক এই সিনেমা নিয়ে
এক দিনের বাদশাহ হলে এই ভবনকে জাদুঘর বানাতাম: জয়ন্ত চট্টোপাধ্যায়
অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
জানুয়ারি ১০, ২০২৬
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মাদক, সন্ত্রাসী অটোমেটিক ভাল মানুষে পরিণত হবে -গোলাম মসীহ্
জানুয়ারি ২৬, ২০২৬
দলের নেতাকর্মীরা না থাকলে মন্ত্রী, এমপি ও প্রশাসকের কোন মূল্য নেই–টিপু
এপ্রিল ১১, ২০২৬
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর
মার্চ ৫, ২০২৬
১০০ টাকার বিনিয়োগ থেকে যাত্রা—হল না পাওয়া সিনেমার বাজিমাত
জানুয়ারি ৩০, ২০২৬
‘একসাথে আলাদা’তে ইয়াশ-পারসা
জানুয়ারি ২৩, ২০২৬
কী হলো এবারের গোল্ডেন গ্লোবে, জানুন আলোচিত ৭ ঘটনা
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ১, ২০২৬
রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংক নতুন যে সময়সূচিতে চলবে
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
নতুন বাংলাদেশ গড়তে ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই – মাঈনুদ্দিন আহমাদ 
নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ডাকা হবে গুলশান অফিসে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?