By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিপিএলে বিদেশিরা কেমন করছেন, কেউ কি ছাপ রাখতে পারলেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিপিএলে বিদেশিরা কেমন করছেন, কেউ কি ছাপ রাখতে পারলেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিপিএলে কাল পর্যন্ত ম্যাচ হয়েছে ২৪টি। ৬ দল মিলিয়ে মাঠে নেমেছেন ৪০ জন বিদেশি ক্রিকেটার। লিগের অর্ধেকের বেশি পথ পাড়ি দেওয়া হয়ে গেছে, তাই একটা প্রশ্ন এখন তোলা যেতেই পারে—বিদেশিরা কি আদতে কোনো ছাপ ফেলতে পারছেন? নাকি তাঁরা শুধু আসছেন আর যাচ্ছেন?

কিছু পরিসংখ্যান দেখলে উত্তরটা পাওয়া সহজ হবে। এখন পর্যন্ত বিপিএলের শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় বিদেশি মাত্র চারজন। উইকেটের হিসাবে বোলারদের সেরা দশের তালিকায় সেই সংখ্যাটা আরও কম, বিদেশি তিনজন! এর পেছনে অবশ্য বিদেশি ক্রিকেটারদের টানা ম্যাচ না খেলাকে ‘কারণ’ হিসেবে সামনে নিয়ে আসা যায়। বিভিন্ন কারণে বেশির ভাগ বিদেশি ক্রিকেটাররা লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকেননি।

কিন্তু যাঁরা নিয়মিত খেলেছেন, তাঁরাও কতটুকু প্রভাব রাখতে পেরেছেন—এ প্রশ্নের উত্তর খোঁজার আগে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বিদেশি ক্রিকেটারদের খেলানোর দুটি কারণ শোনা যাক রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থারের মুখে। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা তাঁর।

আর্থার কাল বলছিলেন, ‘বিদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এলে দুটি ভূমিকা রাখতে হয়। এক. তাদের (পারফরম্যান্সের দিক থেকে) প্রভাব থাকতে হবে দলে। দুই. স্থানীয় তরুণ ক্রিকেটারদের ভালো খেলতে সাহায্য করতে হবে তাদের।’

আর্থারের বলা প্রথম কারণটির সার্থক উদাহরণ হতে পারে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে মালিকানা বদলে এলোমেলো হয়ে গিয়েছিল চট্টগ্রাম। শুরুতে তারা খেলেছিল মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে।

সেই দলটাই যে এখন বিপিএলের শীর্ষ দুই দলের একটি, তাতে বড় ভূমিকা রেখেছেন দলটির হয়ে খেলা ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন ও পাকিস্তানের পেসার আমির জামাল। ৬ ম্যাচে প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ২৫৮ রান করা রসিংটন অবশ্য চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।

কিন্তু চট্টগ্রামের বাইরে? ছোট ছোট অবদান আছে, দু–একটি ম্যাচে বিদেশি ক্রিকেটাররা হয়তো ঝলকও দেখিয়েছেন, কিন্তু হুট করেই তাঁদের ছাপ রাখা পারফরম্যান্স মনে করা বেশ কঠিন কাজই হওয়ার কথা।

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এলে দ্বিতীয় ভূমিকাটাও কি ঠিকঠাক পূরণ করতে পারছেন বিদেশি ক্রিকেটাররা? এবারের বিপিএলটা কাছ থেকে দেখা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের উত্তর ‘না’। শুরুতে টেকনিক্যাল কমিটির সদস্য থাকলেও বিসিবি চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার পর তাঁকে মেন্টর করা হয় ফ্র্যাঞ্চাইজিটির। বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া এবং তাঁদের সঙ্গে যোগাযোগের বিষয়টি দেখভালের সঙ্গে জড়িত আছেন হাবিবুল।

তরুণ ক্রিকেটারদের ওপর প্রভাব রাখতে পারেন—এমন বিদেশি ক্রিকেটারের সংখ্যা এবারের বিপিএলে খুবই কম বলে মনে করেন হাবিবুল, ‘বিপিএলকে নিয়ে আসলে অনেক বদনাম ছড়িয়ে পড়েছে, আমরাই হয়তো তা ছড়িয়ে দিয়েছি। এ কারণে নামী বিদেশিরা আসছে না। আর এত টুর্নামেন্ট হয়, তাদের পাওয়াটাও আসলে মুশকিল হয়ে যায়।’

প্রভাব রাখতে পারেন এবারের বিপিএলে—এমন বিদেশি খুঁজতে গিয়ে মঈন আলী, ডেভিড ম্যালান, জিমি নিশামদের বাইরে গিয়েও হয়তো কেউ কেউ মোহাম্মদ আমির-কাইল মায়ার্স কিংবা মোহাম্মদ নবীদের নাম বলতে পারেন। কিন্তু তালিকাটা খুব লম্বা করা কঠিন।

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার ঘটনা ঘটেছে নিয়মিতই। শুরুর দিকে আইএল টি-টোয়েন্টি আর পরে জাতীয় দলের ব্যস্ততায় বেশির ভাগ ক্রিকেটারই এবার ২-৩ ম্যাচের বেশি স্থায়ী হননি দলগুলোতে।

তবে বিপিএলে এমন ঘটনা আগেও হয়েছে। ২-৩ ম্যাচের জন্য এসেই নিজেদের প্রভাব রেখে গেছেন এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল কিংবা ক্রিস গেইলদের মতো তারকারা। নানা কারণে বিপিএলে এখন আর সেই জৌলুশ নেই, বরং অনেকটাই রুগ্ণ দশা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতাও এখন দুনিয়াজুড়ে বদলে গেছে অনেকটাই।
তবু বিপিএলটা যে এত বিতর্ক পেরিয়েও আয়োজন করা হয়, এর পেছনে অন্তত মুখে মুখে ‘তরুণ ক্রিকেটারদের শেখার মঞ্চ’ কারণটা উল্লেখ করা হয়। কিন্তু এবারের বিপিএলে অন্তত এখন পর্যন্ত সেই ছাপ নেই।

বিদেশিরা দলগুলোতেও নিজেদের পারফরম্যান্স দিয়ে তো ছাপ রাখতে পারছেনই না, প্রভাব রাখতে পারছেন না তরুণ ক্রিকেটারদের গড়ে ওঠার ক্ষেত্রেও।

রিয়ালের ওপর চাপ বাড়াল বার্সেলোনা
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, কে আছেন কে নেই
ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
নেইমারের হাতে সময় ৬২ দিন, ১৬ ম্যাচ
‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
নভেম্বর ৭, ২০২৫
খাবারের পরে এক টুকরো এলাচ খেলে কী হয়, জানলে অবাক হবেন!
জানুয়ারি ২৬, ২০২৬
ধানের শীষ শহীদ জিয়া ও খালেদা জিয়ার মার্কা
জানুয়ারি ২৬, ২০২৬
পূর্বাচলের একটি প্লটে ৯টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার
মার্চ ২৭, ২০২৬
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবি প্রধান
ডিসেম্বর ২২, ২০২৫
রুয়েটে ওসমান হাদি হলের নামকরণ ও হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
ডিসেম্বর ২৮, ২০২৫
মধুমতি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

এত ফুল, এত রং, এত গন্ধ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান
লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?