By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাসদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে রাজেকুজ্জামান-নিখিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়প্রচ্ছদ

বাসদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে রাজেকুজ্জামান-নিখিল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকে এই কমিটির আহ্বায়ক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসকে সদস্যসচিব করা হয়েছে।

গত রোববার রাতে বাসদের কেন্দ্রীয় কমিটির এক অনলাইন সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সভা শেষে বাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের আর মাত্র ৩০ দিন বাকি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারকাজ শুরু হবে। কিন্তু সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো সন্তোষজনক উন্নতি হয়নি।

নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। জনমনে একধরনের ভীতির পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের পুরোটা এখনো সরকার উদ্ধার করতে পারেনি। নেতারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনমনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে দলবদ্ধভাবে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে নেতারা বলেন, শিক্ষকদের এভাবে অপমান ও নাজেহাল করা চরম অগণতান্ত্রিক ও উগ্রপন্থার প্রকাশ। এটি কোনোভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

তাঁরা বলেন, ইতিপূর্বে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরও একই রকম নিপীড়নের ঘটনা ঘটেছে। একটি চিহ্নিত মহল এসব ঘটনা ঘটালেও সরকার বা প্রশাসন নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় একের পর এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে।

তাঁরা আরও বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই সমীচীন।

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফিরে দেখা
নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
আগামী দিনে রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার মাধ্যমে–মাসুদুজ্জামান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে শীতের পোষাক ফুটপাতে বিক্রি জমজমাট
ডিসেম্বর ২৮, ২০২৫
বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের
জানুয়ারি ২৭, ২০২৬
আজ থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
জানুয়ারি ১১, ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
ফেব্রুয়ারি ১, ২০২৬
গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
জানুয়ারি ১৬, ২০২৬
যুবরাজ সাবধান, ‘শত্রু’ বড় হচ্ছে ঘরেই
জানুয়ারি ৩০, ২০২৬
রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

জেলেই মরতে রাজি ইমরান খান, তবু নীতির প্রশ্নে আপস নয়

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ২৬, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি
এবার নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার ৩৫টি ক্রুজ মিসাইলের ৩৪টিই ভূপাতিত করার দাবি ইউক্রেনের
গণভোটের সংশোধিত গেজেট প্রকাশ: ভোট কমলো যত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?