ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপাসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওর্য়াড বিএনপির পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে মাসদাইর রোকেয়া স্কুল মাঠে আয়োজন করা হয়।১৩নং ওর্য়াড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহম্মেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মহানগর বিএনপি আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এড. আনোয়ার প্রধান, কৃষক দল নেতা মোঃ শহিদসহ বিএনপিও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় এর পরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

