By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শেয়ারশূন্য পাঁচ ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

শেয়ারশূন্য পাঁচ ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের শেয়ারধারীরা কোন পটভূমিতে শেয়ার কিনেছেন, সেটা পরীক্ষা করা হচ্ছে। এমন খবর জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সালেহউদ্দিন আহমেদ জানান, ওই পাঁচ ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা বিবেচনায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

সাধারণ শেয়ারধারীদের ক্ষতিপূরণের বিষয়ে আপনারা কী ভাবছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারধারীদের বিষয়টি জটিল। বললেই তো হবে না, এসব বিষয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা যা বলছি, আমানতকারীরা টাকা পাবেন, এটা খুবই সরল হিসাব। যাঁর টাকা জমা আছে, তিনি টাকা পাবেন। আর শেয়ারধারীরা শেয়ার কিনেছেন কোন পটভূমিতে—বাজার দরে (মার্কেট প্রাইস) কিনেছেন, শেয়ারধারীরা মালিক হতে চেয়েছেন।’

শেয়ারধারীরা বলছেন যে তাঁরা আর্থিক প্রতিবেদন দেখে শেয়ার কিনেছেন এবং ৫ আগস্টের (২০২৪ সালের ৫ আগস্ট) আগের আর্থিক প্রতিবেদনে ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রসঙ্গ তোলা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা তো আমরা দেখব। ওই বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করছি, কোন পটভূমিতে কিনেছেন এবং দেখি কী করা যায়।’

৫ আগস্টের আগে এই পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন যারা নিরীক্ষা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না? এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থা তো নেওয়া হবেই। যা–ই হোক, এখন সব কথা বলা যাবে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সম্পর্কে (সেখানে বলা হয়েছে সরকারের উপদেষ্টাদের থেকে আমলাতন্ত্র বেশি শক্তিশালী এবং তারা সব সিদ্ধান্ত নেয়) অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে এ রকম একটা বিষয় সব সময় চলে আসছে। একসময় বেশি বলেন, একসময় কম বলেন।’

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ইরান ও নেপাল বলেছে, তারা বাংলাদেশ হতে চায় না। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘ওরা কী পটভূমিতে বলেছে, আমি জানি না। আর কে কী বলেছে, সেটা তো আমাদের ব্যাপার নয়। বাংলাদেশ ভালো করছে, হয়তো মাঝেমধ্যে রাজনৈতিক উদ্ভূত বহুমাত্রিকতার কারণে বাঁক বদল থাকবে। একেবারে সরলরেখায় কোনো দিন চলে না। সরলরেখায় দেশেরও উন্নতি হয় না।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘সবচেয়ে বড় হলো সুশাসন। রাজনৈতিক সুশাসন যদি না থাকে, ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ইন্সপেক্টর পাঠিয়ে দিয়ে, ম্যাজিস্ট্রেট বসিয়ে দিয়ে হয় না। বিশ্বের কোনো দেশে এটা হয় না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ
একাধিক নয়, দেশে একক ভ্যাটহার চালুর সুপারিশ
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
বিকাশ ও নগদ ছাড়াই আন্তঃলেনদেন চালু
লেনদেন কমলেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

‘সাম্রাজ্যের সমাধিস্থল’
জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়া: গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী
ডিসেম্বর ৩০, ২০২৫
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না
ডিসেম্বর ২৯, ২০২৫
মনোনয়নপত্র জমা দেননি আলোচিত প্রার্থী মাসুদুজ্জামান
ডিসেম্বর ২৯, ২০২৫
‘যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা’
জানুয়ারি ৩১, ২০২৬
ধনে পাতা খান নিয়মিত, জানেন কী হবে?
ফেব্রুয়ারি ১, ২০২৬
কুতুবপুরকে এনসিসি’তে অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
সৌদি বাদশাহ সালমানের স্বাস্থ্য ‘স্বস্তিদায়ক’
রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না: থালাপতি বিজয়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?