By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রপ্তানি খাতে বড় পতন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

রপ্তানি খাতে বড় পতন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজনীতির উত্তাপ, নির্বাচন ঘিরে অস্থিরতা আর নানা আলোচিত ঘটনার আড়ালে নীরবে গভীর সংকটে পড়ছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত। টানা পাঁচ মাস ধরে এই খাতের আয় কমছে, কমছে কার্যাদেশও। উদ্যোক্তাদের ভাষায়, অন্যান্য বছরের তুলনায় বর্তমানে রপ্তানি আদেশ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। পরিস্থিতি এমনই যে, আগামী জুন মাসের আগেও ঘুরে দাঁড়ানোর স্পষ্ট কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্টরা।
বৈশ্বিক চাহিদা সংকোচন, দেশের ভেতরের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা অস্থিরতা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাব—সব মিলিয়ে রপ্তানি আয়ে এই ধারাবাহিক নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রাক্কালে দেশের রপ্তানি খাত আরও বড় চাপে পড়তে পারে।
দেশের অর্থনীতিতে রপ্তানির গুরুত্ব অপরিসীম। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ই বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস। অথচ টানা পাঁচ মাস ধরে রপ্তানি আয় কমতে থাকায় সামনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ডলারে। আগস্ট থেকে শুরু হওয়া এই নিম্নমুখী ধারা এখনো কাটেনি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রপ্তানি হয়েছে দুই হাজার ৩৯৯ কোটি ৬৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ বা প্রায় ৫৪ কোটি ডলার কম।
সংখ্যার বিচারে এই ঘাটতি খুব বড় মনে না হলেও বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। কারণ এই ছয় মাসের মধ্যে একবারের জন্যও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অক্টোবরে রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ, নভেম্বরে ৫ দশমিক ৫৪ শতাংশ এবং ডিসেম্বরে এসে পতনের হার আরও বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের ধারাবাহিক পতন ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য স্পষ্ট সতর্কসংকেত।
রপ্তানি আয়ের সঙ্গে সরাসরি যুক্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই রিজার্ভের ওপর নির্ভর করে আমদানি সক্ষমতা, শিল্প উৎপাদন এবং বাজারে পণ্যের সরবরাহ। বাংলাদেশ খাদ্যশস্য, জ্বালানি ও শিল্পের কাঁচামালের বড় অংশ আমদানিনির্ভর। ফলে রিজার্ভ দুর্বল হলে এলসি খোলায় জটিলতা তৈরি হয়, ডলারের দাম বেড়ে যায় এবং শিল্প উৎপাদন ব্যাহত হয়। ২০২৩ সালের শেষ ভাগ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এমন পরিস্থিতির অভিজ্ঞতা ইতোমধ্যেই হয়েছে দেশের ব্যবসায়ীদের।
রিজার্ভ শক্ত রাখার দুটি প্রধান উৎস রেমিট্যান্স ও রপ্তানি। এর যেকোনো একটিতে বড় ধাক্কা লাগলে পুরো অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। বর্তমানে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে, ফলে পর্যাপ্ত ডলার প্রবাহ নিশ্চিত করা সরকারের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
রপ্তানি আয় কমে গেলে সবচেয়ে বড় ধাক্কা লাগে শিল্প খাতে। এর প্রভাব পড়ে পরিবহন, বন্দর, ব্যাংক-বীমা এবং সেবা খাতেও। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সরাসরি কর্মসংস্থান রয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আরও কয়েক কোটি মানুষের জীবিকা। ফলে রপ্তানি খাতে দীর্ঘস্থায়ী মন্দা মানেই কর্মসংস্থানে বড় ধরনের ঝুঁকি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগামী জুন মাস পর্যন্ত রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় এ বছর কার্যাদেশ ৩০ থেকে ৪০ শতাংশ কম এসেছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাব রপ্তানি খাতকে মারাত্মক চাপে ফেলেছে বলে তিনি মনে করেন। প্রতিযোগী দেশগুলো যেখানে নগদ সহায়তা, করছাড় ও সহজ ঋণ সুবিধা দিয়ে রপ্তানি ধরে রাখছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিকেএমইএর সাবেক সভাপতি ও প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক উভয় কারণেই রপ্তানি কমছে এবং এই ধারা আরও চার থেকে পাঁচ মাস অব্যাহত থাকতে পারে। বৈশ্বিক চাহিদা হ্রাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কারখানায় বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ কম কার্যাদেশ পাওয়া যাচ্ছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপে চলমান অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস—সব মিলিয়ে পাঁচ মাস ধরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। একই সঙ্গে চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার দ্রুত, কম খরচে এবং ব্যবসাবান্ধব রপ্তানি ব্যবস্থার কারণে বৈশ্বিক ক্রেতাদের ঝোঁক সেসব দেশের দিকে বাড়ছে, যা বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
চলতি বছরই বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে। গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত সুবিধাসহ নানা বাণিজ্যিক সুবিধা ধীরে ধীরে উঠে যাবে। যদিও উন্নত দেশগুলো প্রস্তুতির জন্য তিন বছরের সময় দেওয়ার কথা বলেছে, তবু সেই সময়ের জন্য যথাযথ প্রস্তুতি না থাকলে রপ্তানি খাতে বড় আঘাত আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তার কারণে সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ সিদ্ধান্ত স্থবির হয়ে পড়েছে। নতুন প্রকল্পে গতি আসছে না, উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগও থমকে আছে।
সব মিলিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের ঠিক আগমুহূর্তে রপ্তানি খাতের এই টানা পতন দেশের অর্থনীতির জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। এখনই গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, ব্যাংকিং খাত সংস্কার, ব্যবসাবান্ধব নীতি সহায়তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে সামনে আরও বড় ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তারেক রহমানের কর্মসূচি নির্বিঘ্ন করতে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নতুন যে নির্দেশনা দিল ইসি
আমিত্ববিহীন এক অনন্য ভাষণ
নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

এক মাইল দূর থেকে বই পড়তে পারে! নতুন ‘স্পাই লেজার’ ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড়
ডিসেম্বর ১৮, ২০২৫
বাবরের বাদ পড়ার অপেক্ষায় ফখর
ফেব্রুয়ারি ২১, ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন সোহেল ও তার বন্ধু মহল 
জানুয়ারি ৬, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন চিকিৎসক-নার্সরা
ডিসেম্বর ৩০, ২০২৫
একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান
জানুয়ারি ২৩, ২০২৬
চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে সমীকরণ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ইসরায়েলের দাবি খামেনি নিহত, ইরান বলছে ‘তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’
মার্চ ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২১, ২০২৫
পুরোনো বন্দোবস্তই নতুন করে বহাল রাখা হয়েছে– অঞ্জন দাস
ইসরায়েলে ইরানের ১৯তম বড় হামলায় প্রকম্পিত তেল আবিব ও আল-কুদস
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র‌্যালি
তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?