By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নির্বাচনে মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী কেন, দলগুলোর জবাবদিহি চান নারী অধিকারকর্মীরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদ

নির্বাচনে মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী কেন, দলগুলোর জবাবদিহি চান নারী অধিকারকর্মীরা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। এর মধ্যে মাত্র ১০৯ জন নারী, অর্থাৎ ৪ শতাংশের সামান্য বেশি। এত কমসংখ্যক নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা ও জবাবদিহি চেয়েছেন নারী অধিকারকর্মীরা।

আজ সোমবার নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় নির্বাচন কমিশনের কাছে এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহির দাবি করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে ‘নারী প্রার্থী মনোনয়নের সংকট: রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান এবং নির্বাচন কমিশনের জবাবদিহি’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ধারা ২২(খ)-(ঘ) অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দলকে এবারের সংসদীয় নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্বাচনগুলোতে তা ধাপে ধাপে বাড়িয়ে ৩৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। অথচ আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টিরই কোনো নারী প্রার্থী নেই।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই পরিসংখ্যান এক বিশাল ভারসাম্যহীনতা তুলে ধরছে। ন্যূনতম ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন কোনো গ্রহণযোগ্য মানদণ্ড নয়। নারীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাধারণ আসনে অন্তত ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার দাবি ধারাবাহিকভাবে জানিয়ে আসছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। যে দলগুলো জুলাই সনদের ন্যূনতম ৫ শতাংশ নারী মনোনয়নসংক্রান্ত অঙ্গীকার করেও তা বাস্তবায়ন করতে পারেনি, জনসমক্ষে তাদের এই ব্যর্থতার ব্যাখ্যা ও জবাবদিহি প্রয়োজন। ন্যূনতম শর্তও যখন মানা হয় না, তখন জন–আস্থা প্রশ্নের মুখে পড়ে।

নারীর রাাজনৈতিক অধিকার ফোরামে যুক্ত রয়েছে ১২টি সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশক মাহরুখ মহিউদ্দিন, নারীগ্রন্থ প্রবর্তনার পরিচালক সীমা দাস, ক্ষুব্ধ নারী সমাজের আহ্বায়ক ঋতু সাত্তার, নারীপক্ষের সদস্য সাদাফ সায্‌ সিদ্দিকী ও বহ্নিশিখার পরিচালক সামিনা ইয়াসমিন।

বিভিন্ন প্রশ্নের জবাবে মাহরুখ মহিউদ্দিন বলেন, নারী অধিকারকর্মীরা ৫ শতাংশ মনোনয়নের বিষয়টি নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছিল। সবশেষ রাজনৈতিক দলগুলো ৫ শতাংশ থেকে মনোনয়ন যেন বাড়ায় সে লক্ষ্য গত বছরের ৯ অক্টোবর একটি বড় সমাবেশ করেছিল নারী সংগঠনগুলো। ফলে নারী আন্দোলন যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেনি উল্লেখ করে দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।

মাহরুখ মহিউদ্দিন আরও বলেন, নারীরা জিতে আসবেন কি না, সেই প্রশ্ন করা হয়। দলগুলোর কাছে জিজ্ঞাসা, তারা কি নারীদের জিতিয়ে আনার জন্য সহায়তা দিচ্ছে? তারা তো পুরুষদের জন্য ঠিকই সহায়তা করছে। নির্বাচনে নারীর জন্য সমক্ষেত্র প্রস্তুত করা হয়েছে কি না, সে প্রশ্নও থেকে যায়।

নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিয়ে আসার লক্ষ্য থাকতে হবে রাজনৈতিক দলগুলোর উল্লেখ করে সাদাফ সায্‌ সিদ্দিকী বলেন, অনেক নারী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী, কিন্তু তাঁদের সুযোগ দেওয়া হয় না। প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে অনেক নারী আসবেন। তিনি প্রশ্ন করেন, রাজনৈতিক দলগুলো ৫ শতাংশ মনোনয়ন দেওয়ার ন্যূনতম প্রতিশ্রুতিও রাখেনি, তাহলে তাদের নির্বাচনী ইশতেহারের ওপর কেন আস্থা রাখবে জনগণ?

অনুষ্ঠানে চারটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো জুলাই সনদে নারীর মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ঐকমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছেছিল, তাতে কেন সব রাজনৈতিক দল ব্যর্থ হলো, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিতে যেকোনো নির্বাচনী নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও জোরালো ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারী প্রার্থী মনোনয়নকে কোনো অনুগ্রহ বা প্রতীকী উদ্যোগ হিসেবে না দেখে জুলাই সনদে দেওয়া ন্যূনতম প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় নিতে হবে। দলের ভেতরে নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে দলগুলোকে গণতান্ত্রিক দায়িত্ব ও সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে বিবেচনা করে দলীয় কার্যক্রম, মনোনয়নপ্রক্রিয়া ও নেতৃত্ব বিকাশে বাস্তব ও কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ ভোট দিবে……গিয়াসউদ্দিন
ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে নতুন মেরু করন
খালেদা জিয়ার জানাজায় নারায়ণগঞ্জ বিএনপির অংশ গ্রহণ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
প্রতিমন্ত্রীর পরিদর্শন: যথাসময়ে অফিসে না থাকায় তিন কর্মকর্তাকে বদলি
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

শুল্ক বাতিল: আদালত কি ট্রাম্প ও তাঁর দলকে বাঁচিয়ে দিলেন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
এই সপ্তাহে মঞ্চে কী দেখবেন
জানুয়ারি ২৬, ২০২৬
বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা, ক্রিকেটারদের আন্দোলনের ডাক
ডিসেম্বর ২৯, ২০২৫
ভোটের মৌসুমে মাদক ব্যবসা রমরমা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ
মার্চ ৮, ২০২৬
‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
সিরিয়ার সরকার ও দেশটির কুর্দি বাহিনী সংঘাত অবসানে সম্মত
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বন্দরমহানগররাজনীতি

ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর “থানা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ৪, ২০২৬
১৩ বছর পর কলকাতায় কনসার্ট করতে আসছেন এ.আর রহমান
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ
‘আপনি এটা জানতে চাইছেন পুলিশ হিসেবে না একজন মা হিসেবে?’
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?