By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইরানে চলমান বিক্ষোভ দিন দিন তীব্রতর হচ্ছে এবং পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে। এতে গ্রেপ্তার, আহতের সংখ্যা বাড়ার পাশাপাশি সড়ক ও গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দৈনন্দিন জীবনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

চলমান সংকটের কারণে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে বলেও জানানো হয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

মার্কিন নির্দেশনায় আরও বলা হয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকতে পারে—এমন প্রস্তুতি রাখতে হবে। যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত দেশ ছাড়ার ব্যবস্থা নিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। যারা কোনো কারণে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিক্ষোভ বা আন্দোলন চলছে—এমন এলাকাগুলো এড়িয়ে চলতে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে
মার্কিন বাহিনীর তাড়া করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠিয়েছে রাশিয়া
ইরানে ট্রাম্পের ‘মাদুরো মডেল’ যে বিপদ ডেকে আনতে পারে
মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
অস্ত্রোপচারে এআই: ভুল চিকিৎসা ও ভুল অঙ্গ শনাক্তের অভিযোগ
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
ডিসেম্বর ৮, ২০২৫
রপ্তানি খাতে বড় পতন
জানুয়ারি ১৩, ২০২৬
তথ্যের সুরক্ষায় যেভাবে কাজ করে ইমোর এন্ড-টু-এন্ড এনক্রিপশন 
ডিসেম্বর ২৮, ২০২৫
ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জানুয়ারি ১৬, ২০২৬
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
ডিসেম্বর ২৯, ২০২৫
সংগ্রাম, প্রত্যাখ্যান আর নিজের প্রতি বিশ্বাস—বিদ্যার গল্পটা যেমন
জানুয়ারি ১, ২০২৬
কাছেই হলো গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ফারুক আবদুল্লাহ
মার্চ ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ইরানকে যে সতর্কবার্তা দিলো মধ্যপ্রাচ্যের ৬ দেশ

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ২, ২০২৬
পাকিস্তানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা
‘সাম্রাজ্যের সমাধিস্থল’
ঢাকার এই ৬ স্থানে আজ অতিরিক্ত বায়ুদূষণ, সুরক্ষায় অবশ্যই যা করবেন
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?