By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ট্রাম্পের ৫০০ কোটি ডলারের মানহানি মামলা খারিজের আবেদন করবে বিবিসি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ট্রাম্পের ৫০০ কোটি ডলারের মানহানি মামলা খারিজের আবেদন করবে বিবিসি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ৫০০ কোটি ডলারের মানহানি মামলাটি খারিজ করার আবেদন করতে যাচ্ছে ব্রিটিশ এই সংবাদমাধ্যম। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের ভাষণের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গত মাসে ফ্লোরিডার আদালতে এ মামলা করেছিলেন তিনি।

Contents
  • ঘটনার সূত্রপাত
  • বিবিসির যুক্তি
  • পরবর্তী পদক্ষেপ

গতকাল সোমবার আদালতে জমা দেওয়া নথিতে বিবিসি বলেছে, মামলাটি বিচার করার এখতিয়ার নেই ফ্লোরিডার ওই আদালতের। একই সঙ্গে ট্রাম্পের করা মানহানির দাবির পেছনে শক্ত কোনো প্রমাণ নেই বলেও দাবি করেছে বিবিসি।

ঘটনার সূত্রপাত

২০২৪ সালে ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে প্রচার করা হয়েছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার ঠিক আগে তিনি বক্তব্যটি দিয়েছিলেন। বক্তব্যের আলাদা দুটি অংশ একসঙ্গে জোড়া দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সম্পাদিত ভিডিও ক্লিপ বিবিসি এমনভাবে প্রচার করেছে, যেখানে মনে হয়েছে, তিনি তাঁর সমর্থকদের সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালাতে নির্দেশ দিয়েছেন।

তথ্যচিত্রটিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হলে গত নভেম্বরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদপ্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসির যুক্তি

আদালতে বিবিসি দাবি করেছে, তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি। ট্রাম্প দাবি করেছেন যে এটি ‘ব্রিটবক্স’ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। কিন্তু এ দাবি সত্য নয়। যেহেতু এটি যুক্তরাষ্ট্রের কোনো প্ল্যাটফর্মে চলেনি, তাই ট্রাম্পের অভিযোগ ধোপে টেকে না।

এ ছাড়া বিবিসি যুক্তি দেখিয়েছে, ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি। কারণ, ওই তথ্যচিত্র প্রচারের পরও তিনি বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন এবং ফ্লোরিডায় বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বিবিসি আরও জানায়, তথ্যচিত্রটি এক ঘণ্টার ছিল এবং সেখানে ট্রাম্পের সমর্থকদের বক্তব্যসহ সব পক্ষের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরা হয়েছিল। তাই একে ‘বিদ্বেষমূলক’ বলার সুযোগ নেই।

পরবর্তী পদক্ষেপ

বিবিসি আদালতকে অনুরোধ করেছে, মামলাটি খারিজের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কোনো প্রাক্‌-বিচারিক তথ্য আদান-প্রদান শুরু না করা হয়। মামলাটি খারিজ না হলে ২০২৭ সালে এর বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে।

বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা আদালতের মাধ্যমেই এ মামলার মোকাবিলা করবেন। চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তাঁরা আপাতত বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন।

বিদায় ২০২৫
দেরি হওয়ার আগেই চুক্তি করো
এবার রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
ইরানে ট্রাম্পের ‘মাদুরো মডেল’ যে বিপদ ডেকে আনতে পারে
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

হাত কাঁপা রোগের কারণ ও চিকিৎসা
জানুয়ারি ৬, ২০২৬
বাবার সঙ্গে কখনো দেখা না করার কারণ জানালেন টাবু
ফেব্রুয়ারি ৪, ২০২৬
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ফেব্রুয়ারি ১, ২০২৬
সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান
ডিসেম্বর ৭, ২০২৫
ফতুল্লার সাইনবোর্ড যানজটের অন্যতম কারণভাসমান হকার, অবৈধ অটো, সিএনজি ও লেগুনা স্ট্যান্ড
ডিসেম্বর ১৫, ২০২৫
ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
জানুয়ারি ২৭, ২০২৬
গ্র্যামিতে রেকর্ড করলেন কেনড্রিক লামার
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

জাতীয়তার কারণে লক্ষ্যবস্তু করা অবিচার, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাফুফে সভাপতি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৪, ২০২৬
নারায়ণগঞ্জে ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
❝সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান❞
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?