By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘গরীব’ প্রতিবেশী যেভাবে বিদায়ের দরজা দেখিয়ে দিল ধনী পিএসজিকে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

‘গরীব’ প্রতিবেশী যেভাবে বিদায়ের দরজা দেখিয়ে দিল ধনী পিএসজিকে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জোনাথান ইকোনের গড়ে ওঠা পিএসজির একাডেমিতে। ফুটবলে হাতেখড়ির পর পেশাদার ক্যারিয়ারের শুরুটাও প্যারিসের এই ক্লাবে। গতকাল রাতে সেই ইকোনেই প্যারিস এফসির হয়ে ফ্রেঞ্চ কাপে মাঠে নেমেছিলেন পিএসজির বিপক্ষে। আর পিএসজি সমর্থকেরাও দেখলেন, তাঁদেরই আলো–বাতাসে বেড়ে ওঠা কেউ কীভাবে বিদায়ের কারণ হয়ে উঠতে পারেন!

ইকোনের একমাত্র গোলেই ২০১৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে পিএসজি। পাশাপাশি ২০২২ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপে ঘরের মাঠে হারল প্রতিযোগিতার ইতিহাসে সফলতম (১৬বারের চ্যাম্পিয়ন) দলটি। গত মৌসুমে ‘ট্রেবল’ জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এমন হার নিশ্চিতভাবেই চলতি মৌসুমের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হয়ে থাকবে।

পার্ক দে প্রিন্সেসে গতকাল রাতে নিশ্চিত ফেবারিট হয়ে মাঠে নেমেছিল পিএসজি। শক্তি, সামর্থ্য, অর্থ, পরিসংখ্যান এবং ইতিহাসে পিএসজির ধারেকাছেও নেই তাদের গরীব প্রতিবেশী প্যারিস এফসি। বর্তমানে লিগ আঁ–তে খেললেও টেবিলের ১৫তম অবস্থানে থেকে অবনমনের শঙ্কায়ও কাঁপছে ক্লাবটি। এমনকি দলে তেমন কোনো তারকাও নেই।

পাশাপাশি পিএসজির তুলনায় প্যারিস এফসির অর্জনের ভাণ্ডার প্রায় শূন্য। ১৯৬৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হলেও নেই তেমন কোনো গৌরবগাঁথা। স্কোয়াডের বাজার মূল্যেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল ফারাক। ট্রান্সফারমার্কের তথ্য অনুযায়ী, প্যারিস এফসির স্কোয়াডের বর্তমান বাজার মূল্য যেখানে ৯ কোটি ৫২ লাখ ইউরো, সেখানে পিএসজির স্কোয়াডের দাম ১১৯ কোটি ইউরো!

এমন একটি দলের বিপক্ষে পিএসজি সমর্থকেরা হয়তো হেসেখেলে জয়ের স্বপ্নই দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন মিডফিল্ডার ইকোনে। ৭৪ মিনিটে তাঁর করা গোলে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। পিএসজিকে বিদায় করে দিয়ে শেষ ষোলোর টিকিট কাটল প্যারিস এফসি।    

এর আগে চলতি মাসের শুরুতে লিগ আঁতে মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯০ সালের পর সেটাই ছিল প্রথম শীর্ষ লিগে ‘প্যারিস ডার্বি’। সেই ম্যাচে দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২-১ জিতেছিল পিএসজি। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই হারের এখন প্রতিশোধ নিয়ে নিল প্যারিস এফসি।  

ম্যাচ শেষে ফ্রান্স টেলিভিশনকে ইকোনে বলেন, ‘আমরা খুবই খুশি। দারুণভাবে রক্ষণ সামলেছি। গোলটা করতে পেরে আমি আনন্দিত। এটা শুধু আনন্দের মুহূর্ত—আশা করি, এটাই আমার শেষ গোল নয়।’

অপ্রত্যাশিত বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এই ম্যাচের মূল্যায়ন খুব সহজ। আমরা দুর্ভাগা ছিলাম। আমরা ভালো খেলেছি। কিন্তু ফুটবলে জিততে হলে গোল করতে হয়, আর সেটা আমরা পারিনি। তাই হার মেনে নিতে হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ক্যারিক, থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত
ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ
ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না, কেন বাড়ছে এই ধারা
ইরান কি বিশ্বকাপে খেলবে, না খেললে কী হবে
নোয়াখালীর বড় চমক, বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
জানুয়ারি ৮, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
ডিসেম্বর ৬, ২০২৫
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
ফেব্রুয়ারি ২, ২০২৬
গাজায় যে ৪ কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু
জানুয়ারি ২, ২০২৬
বেলুচিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে কি রক্তক্ষয়ী সংঘাত শেষ হবে
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
মার্চ ৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সবার আগে সাক্ষাৎ করতে চান চীনা রাষ্ট্রদূত
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
৭ জেলায় সমাবেশ করে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’
ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান
মুখ খুললেন আরিফিন শুভ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?