By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইমরান হাশমির উড়োজাহাজ দুবার অবতরণ করতে ব্যর্থ, এরপর যা হলো
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ইমরান হাশমির উড়োজাহাজ দুবার অবতরণ করতে ব্যর্থ, এরপর যা হলো

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আগামীকাল ১৪ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমির ‘টাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’। এর প্রচারে ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেতা। আজ মঙ্গলবার সকালে মুম্বাই থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন তিনি। তবে সেখানেই বাধে বিপত্তি। তাঁর বিমানটি দুবার চেষ্টা করে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে তা অবতরণ করে জয়পুরে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সব যাত্রী নিরাপদে অবতরণ করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইমরান হাশমি আকাসা এয়ারের একটি ফ্লাইটে ছিলেন। ফ্লাইটটি আজ সকাল ৮টা ৪০ মিনিটে মুম্বাই থেকে উড্ডয়ন করে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় আহমেদাবাদ বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটি আহমেদাবাদের কাছে পৌঁছানোর পর অবতরণে সমস্যার মুখে পড়ে।

প্রতিবেদন বলছে, পাইলটরা দুবার আহমেদাবাদে নামার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে বিমানটি আবার আকাশে উঠে যায়। শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটি জয়পুরে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানেই নিরাপদে অবতরণ করে।

‘টাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব’
‘টাসকারি’ সিরিজে দেখানো হয়েছে আল-ডেরা, আদ্দিস আবাবা, মিলান ও ব্যাংককের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা চোরাচালানের রুট। গোপন পথ, ভুয়া কাগজপত্র ও নানা কৌশলের মাধ্যমে কীভাবে এই অবৈধ বাণিজ্য চলে, তা তুলে ধরা হয়েছে।

গল্পের কেন্দ্রে রয়েছেন মুম্বাই বিমানবন্দরের কয়েকজন সৎ কাস্টমস কর্মকর্তা—অর্জুন মীনা (ইমরান হাশমি), মিতালি কামাথ (অমৃতা খানভিলকর), রবীন্দর গুজ্জর (নন্দীশ সিং সান্ধু) ও প্রকাশ কুমার (অনুরাগ সিনহা)। বুদ্ধি ও অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে তাঁরা অপরাধীদের ধরার চেষ্টা করেন। তাঁদের প্রধান প্রতিপক্ষ চোরাচালান চক্রের প্রধান বাডা চৌধুরী (শারদ কেলকর) ও তাঁর দল। নীরজ পান্ডে পরিচালিত এই থ্রিলার সিরিজে বিশ্বজুড়ে চোরাচালানের ভয়ংকর জগৎ তুলে ধরা হয়েছে।

দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
নৃশংস, ভয়ংকর নায়কে আস্থা রাখছে বলিউড
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা
ফিরছে জয়-কুসুম জুটি
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
ডিসেম্বর ২৫, ২০২৫
বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
ডিসেম্বর ১১, ২০২৫
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
জানুয়ারি ১৩, ২০২৬
গাজায় যে ৪ কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু
জানুয়ারি ২, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট—বাংলা-১
ডিসেম্বর ১৮, ২০২৫
বিয়ে নিয়ে উচ্ছ্বসিত মধুমিতা
জানুয়ারি ৩, ২০২৬
খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন …. গিয়াসউদ্দিন
জানুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

৮ ঘণ্টার বৈঠকে হঠাৎ কীভাবে এলেন সাকিব

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৬, ২০২৬
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
জনগণ কি ভোট দিতে যাবে?
বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর শীর্ষ পদে শূন্যতা, কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সি
এখন কি সোনা বিক্রি করবেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?