By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৩, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রশাসনিক সভা থেকে শুরু করে রাজনৈতিক তৎপরতা, আর্থিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, নাগরিক সংগঠন ও সামাজিক আন্দোলনের নানা কর্মসূচিতে সরগরম থাকবে দিনটি। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এসব কর্মসূচির সময়সূচি এক নজরে তুলে ধরা হলো।
আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া এ সভার পর একই স্থানে সকাল ১১টা ১৫ মিনিটে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক বসবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী প্রার্থীদের অংশগ্রহণে ‘সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রাজনৈতিক অঙ্গনে আজও সক্রিয় বিএনপি। সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও পৌরসভায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিকেল ৫টায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।
ব্যাংকিং খাতে আজ রয়েছে সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ আয়োজন। বেলা ১২টায় মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
গ্যাস সংকটসহ নানা দাবিতে সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপির গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে। সম্প্রতি ৫০ হাজারের বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার এবং পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করবেন ডিএমপির ডিসি-সাইবার উত্তর হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সিআইডি সদর দফতরে সকাল ১০টা ৪০ মিনিটে মিডিয়া ব্রিফিং আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে ‘মিসিং আরজেন্ট নোটিফিকেশন (এমইউএন অ্যালার্ট)’ জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা এবং টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিনিয়োগ খাতে আজ সকাল ৯টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে ‘নর্থইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়ালগ’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল ১১টায় জুলাই গণহত্যাকে ফ্যাসিলিটেটকারী তথাকথিত ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা দাখিল করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়া হবে। মামলা দাখিল শেষে দুপুর ১২টায় ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক অঙ্গনে বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘নজরুল থেকে হাদী: আজাদীর লড়াই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। সভাপতিত্ব করবেন কেন্দ্রটির নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সকাল ১০টায় ঢাকার তোপখানায় সিরডাপ মিলনায়তনে ‘জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপের আয়োজন করেছে।
একই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত হবে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপ।
এ ছাড়া সকাল ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেমস বাংলাদেশ। সেখানে চার দিনব্যাপী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ (উইন্টার এডিশন)’ এবং ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’-এর বিস্তারিত তুলে ধরা হবে।
সব মিলিয়ে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি ও নাগরিক সমাজের নানা কর্মসূচিতে আজ ঢাকার দিনটি বেশ ব্যস্ত ও ঘটনাবহুল হতে যাচ্ছে।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
চট্টগ্রামের প্রার্থীদের হলফনামা
টিকা গ্রহণের আগে হজযাত্রীদের যেসব স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
৪৭ আসন বণ্টন নিয়ে নতুন করে আলোচনা
পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
জানুয়ারি ৬, ২০২৬
বুয়েটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু, বিজ্ঞপ্তিতে জানানো হলো
ফেব্রুয়ারি ৪, ২০২৬
আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন বাজারদর, নতুন বছরের শুরুতেই বাড়লো দাম
জানুয়ারি ৫, ২০২৬
বেকারত্ব দূর হবে আশা বিশেষজ্ঞদের
ডিসেম্বর ১৩, ২০২৫
এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান
জানুয়ারি ৪, ২০২৬
আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
জানুয়ারি ১, ২০২৬
হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

পুলিশরাই ক্রিকেট খেলেন পুলিশ ক্লাবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৫, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
জুয়ার নেশায় সর্বস্ব বাজি, সব হারালেও চমক কি তখনো বাকি
সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই: নার্গিস মাকসুদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?