By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইসিতে আপিল শুনানি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ইসিতে আপিল শুনানি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১২, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১২, ২০২৬
Share
SHARE

মান্নাসহ আরও ৫৮ জন প্রার্থিতা ফিরে পেলেন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও ৫৮ জন। গতকাল রোববার আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জনের আপিল মঞ্জুর করে ইসি। বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এর আগে গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। আর বাছাইয়ে বৈধ হওয়া একজনের মনোনয়নপত্র গত শনিবার বাতিল করা হয়েছিল।

সব মিলিয়ে ইসিতে আপিল শুনানির দুই দিনে মোট ১০৯ জন প্রার্থিতা ফেরত পেলেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৭১টি আপিল নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে একটি ছিল আগের দিনের (শনিবার) অপেক্ষমাণ। এর মধ্যে ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে ইসি। নামঞ্জুর হয়েছে ৭টি আবেদন। এর ফলে এই সাতজনের মনোনয়নপত্র বাতিলই থাকছে। আর ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কোনো আপিল গতকাল ছিল না। শুনানির তৃতীয় দিনে আজ সোমবার নির্বাচন ভবন মিলনায়তনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা ফিরে পাওয়া

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র বৈধ হলেও বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন। গতকাল দুপুরে তাঁর আপিল আবেদনের শুনানি হয়।

শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের জানান, বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করেছে ইসি। এর ফলে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

পরে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তাঁর বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। তিনি বলেন, জেলা প্রশাসক বিচলিত হয়ে মনে করেছেন পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভালো। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না। নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল যাঁদের আপিল মঞ্জুর হয়েছে তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন ৩ জন। তাঁরা হলেন চাঁদপুর-২ আসনে মোহাম্মদ আব্দুল মোমিন, যশোর-২ আসনে মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও জামালপুর-৩ আসনে মো. মুজিবুর রহমান আজাদী।

আপিল শুনানিতে গতকাল প্রার্থিতা ফিরে পেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে গতকাল খেলাফত মজসিলের ৮ জন, জাতীয় পার্টির ৭ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়া অন্যরা স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের (মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের) বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ সময়। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এর পর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা কত, তাঁদের পেছনে কত ধরনের খরচ করে সরকার
বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি
সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর শীর্ষ পদে শূন্যতা, কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সি
জানুয়ারি ২৮, ২০২৬
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ৯, ২০২৫
শেখ হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের মামলার রায় আজ
ফেব্রুয়ারি ২, ২০২৬
রিয়ালের ওপর চাপ বাড়াল বার্সেলোনা
ডিসেম্বর ১৪, ২০২৫
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
ডিসেম্বর ১৫, ২০২৫
মন জয় করে মেরলিনের বিশ্ব রেকর্ড
মার্চ ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসিদ্ধিরগঞ্জ

ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ভালোবাসা দিবসের কোন কাজগুলো দেখেছেন দর্শকেরা
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি
জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক
নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ -মুফতি মাসুম বিল্লাহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?