By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সালাহকে ছাড়াই কি লিভারপুল বেশি ভালো, পরিসংখ্যান কী বলছে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সালাহকে ছাড়াই কি লিভারপুল বেশি ভালো, পরিসংখ্যান কী বলছে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১২, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এফএ কাপের তৃতীয় রাউন্ডে আজ বার্নসলির মুখোমুখি হবে লিভারপুল। আর্নে স্লটের দল যদি এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, তবে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে যাবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সপ্তাহের মাঝে আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র করে অলরেডরা বুঝিয়ে দিয়েছে, গত নভেম্বরের সেই বাজে সময় তারা পেছনে ফেলে এসেছে। এ যেন সেই চেনা লিভারপুল!

তবে এই ‘ইন-ফর্ম’ লিভারপুলে সবচেয়ে বড় পরিবর্তন কী? গ্রীষ্মের দলবদলে আসা নতুন মুখদের কথা বাদ দিলে চোখে পড়ার মতো বদল একটাই—দলে মোহাম্মদ সালাহ নেই! ডিসেম্বরের শেষ থেকে আফ্রিকান কাপ অব নেশনস নিয়ে ব্যস্ত মিসরীয় এই ফরোয়ার্ড।

এর আগে থেকেই ফর্মহীনতার কারণে বেঞ্চে কাটানো সময় তো আছেই। সব মিলিয়ে ২০২৫ সালের শেষটা লিভারপুল করেছে তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই। তবে লক্ষণীয় বিষয় হলো, সালাহ স্পটলাইটের বাইরে যাওয়ার পর থেকেই লিভারপুল যেন আরও ধারাল ফুটবল খেলছে!

পরিসংখ্যানও কিন্তু এর পক্ষেই বলছে। চলতি মৌসুমে সালাহকে ছাড়া প্রিমিয়ার লিগে সাতটি ম্যাচ খেলেছে লিভারপুল, যার একটিতেও হারেনি তারা। হ্যাঁ, ফুলহাম বা লিডসের বিপক্ষে পয়েন্ট হারানোটা কিছুটা হতাশার ছিল সত্যি, তবে সালাহহীন লিভারপুল টটেনহাম, ওয়েস্ট হাম বা উলভসের মতো দলকে অনায়াসেই হারিয়েছে।

এমনকি আর্সেনালের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে আনাটাও ছিল অনেকটা প্রত্যাশার বাইরে। উল্টো দিকে সালাহ যখন দলে ছিলেন, তখন খেলা ১৪ ম্যাচের ৬টিতেই হেরেছে লিভারপুল।

লিভারপুলের এই ‘সালাহবিহীন’ ফর্মটাকে যদি সংখ্যায় আরও মাপা যায়, তবে দেখা যাচ্ছে, সালাহ না থাকায় লিভারপুল গোল খাচ্ছে কম, গোল দিচ্ছে কিছুটা বেশি। সবচেয়ে বড় কথা হলো, সালাহ ছাড়া লিভারপুলের প্রতি ম্যাচে পয়েন্ট পাওয়ার হার বেড়েছে ১৮ শতাংশ!

লিগ টেবিলের দিকে তাকালে পরিবর্তনটা আরও স্পষ্ট হয়। লিগের প্রথম ১২ ম্যাচে সালাহ প্রতি মিনিট খেলেছিলেন, তখন লিভারপুলের অবস্থান ছিল টেবিলের ১২ নম্বরে। আর সালাহকে ছাড়া শেষ ৯ ম্যাচের মাত্র দুটিতে তাঁকে মাঠে নামিয়েই লিভারপুল এখন তরতর করে উঠে এসেছে ৪ নম্বরে।

সালাহ না থাকাই কি লিভারপুলের এই বদলে যাওয়ার আসল কারণ? এই বিতর্ক চলতেই পারে। কিন্তু আর্নে স্লটের ‘উইনিং ফর্মুলা’ এখন সালাহ ছাড়াই দারুণ কাজ করছে। সালাহ যখন আন্তর্জাতিক বিরতি শেষে ফিরবেন, তখন স্লট নতুন কোনো ছক কষবেন কি না—সেটাই এখন দেখার বিষয়।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুল

সালাহকে নিয়েসালাহকে ছাড়া
১৪ম্যাচ৭
১.৫ম্যাচপ্রতি গোল১.৬
১.৫ম্যাচপ্রতি গোল হজম১.০
১.৫৭ম্যাচপ্রতি পয়েন্ট১.৮৬
যুবাদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
জানুয়ারি ২৯, ২০২৬
ইরানে যে কোনো মুহূর্তে হামলা
ফেব্রুয়ারি ২, ২০২৬
হলফনামার তথ্য
জানুয়ারি ১, ২০২৬
জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী
ডিসেম্বর ৭, ২০২৫
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে যে প্রাণঘাতী ছত্রাক, সতর্ক করলেন বিজ্ঞানীরা
জানুয়ারি ৫, ২০২৬
❝সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান❞
জানুয়ারি ২৯, ২০২৬
নারায়ণগঞ্জে শীতের পোষাক ফুটপাতে বিক্রি জমজমাট
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম…গিয়াসউদ্দিন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২, ২০২৬
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি পূর্ব বক্সনগরে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ
অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার
সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর দোকানে অগ্নিসংযোগ থানায় অভিযোগ‎
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?