By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১২, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১২, ২০২৬
Share
SHARE


SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মোহাম্মদ নবীর হাতে ম্যাচ সেরার ট্রফি, তাঁর চোখেমুখে আনন্দের ছাপ।

তাঁর দল নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জিতেছে ৪১ রানে। যে জয়ে নবীর অবদান বল হাতে ২ উইকেট, ব্যাট হাতে ১৩ বলে ১৭ রান। তিন শর বেশি রান ওঠা ম্যাচে এমন পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়ার কথা নয়। ট্রফিটা আসলে তাঁরও নয়।

ম্যাচসেরা না হয়েও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নবীই হয়ে উঠলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত মানুষ। আর সেটা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার হিসেবে নয়, একজন গর্বিত বাবা হিসেবে। নোয়াখালীর জয়ে ম্যাচসেরা হয়েছেন নবীরই ছেলে হাসান ইসাখিল। খেলা শেষে তিনি সাংবাদিকদের সামনে এলেন ছেলেকে নিয়ে, সঙ্গে ট্রফিটাও।

মিনিট দশেকের সেই সংবাদ সম্মেলনে সিলেটে বিপিএল কাভার করতে আসা সাংবাদিকদের সময় কেটেছে মুগ্ধতা আর কৌতূহলে। বাবা-ছেলের বন্ধুত্ব, ছোটখাটো রসিকতা তো সেখানে থাকলই, শোনা গেল দীর্ঘদিনের অপেক্ষা পূরণের আনন্দ আর বড় স্বপ্নের কথাও।

উপস্থিত সাংবাদিকের অনেকেরই ক্রিকেটের অনেক বড় তারকা ক্রিকেটারের প্রশ্নোত্তর-পর্বে অংশ নেওয়ার স্মৃতি আছে। শিরোপা উদ্‌যাপন বা বড় উপলক্ষের সাক্ষীও তারা বহুবার হয়েছেন। কিন্তু বাবা-ছেলের সংবাদ সম্মেলন কাভারের অভিজ্ঞতা তাঁদের এবারই প্রথম।

এই সংবাদ সম্মেলনের আগেই সাংবাদিকেরা আরেকটি ‘প্রথম’-এর সাক্ষী হয়েছেন। প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নেমেছিলেন বাবা নবী ও ছেলে ইসাখিল। এর আগে ৬ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ হিসেবে খেললেও গতকালই প্রথম একই দলের হয়ে মাঠে নেমেছিলেন তারা। নবী ও ইসাখিল শুধু ম্যাচই খেলেননি, জুটি বেঁধে ব্যাটিংও করেছেন। চতুর্থ উইকেটে যোগ করেছেন ৫৩ রান। শীর্ষ-স্তরের টি-টোয়েন্টি লিগে কোনো বাবা-ছেলের একসঙ্গে ব্যাটিংয়ের রেকর্ড এই প্রথম।

ছেলের সঙ্গে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নবীর কণ্ঠে মিশে থাকল গর্বের সুর, ‘একসঙ্গে খেলতে পারায় খুবই খুশি। অনেক লম্বা সময় ধরে আমরা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। ও ভালো পারফর্ম করেছে, একই ক্রিজে দুজন একসঙ্গে ব্যাটিং করেছি, তাঁকে পরিস্থিতি সম্পর্কে বলেছি, পরের বলে কী হতে পারে তাও; গতি বেশি থাকবে নাকি কম। খুব ভালো খেলেছে সে।’

প্রায় দুই দশকের ক্যারিয়ারে আফগানিস্তান ক্রিকেটের বহু উত্থান-পতনেরই সাক্ষী মোহাম্মদ নবী। দেশটির ক্রিকেটের ভিত্তি গড়ে দিয়েছেন যাঁরা, তিনি তাঁদের একজন। এমনিতে ৪১ বছর বয়সী এই অলরাউন্ডারকে খুব একটা সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় না।

কিন্তু ছেলের সঙ্গে একই দলে খেলার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হওয়ার পর কাল সব আবদারই তিনি সামলালেন হাসিমুখে। ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমবার বসেছেন ‘লাইভ’ অনুষ্ঠানে, পরে সংবাদ সম্মেলনেও।

বাবা ও ছেলে দুজনেরই একটি স্বপ্নের কথাও বললেন তারা। তা শুনুন হাসান ইসাখিলের মুখে, ‘একসঙ্গে জাতীয় দলে খেলব এটা আমার ও বাবার দুজনেরই স্বপ্ন। এ জন্যই আমি কঠোর পরিশ্রম করছি আর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি।’

এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে শুরু থেকেই আছেন হাসান ইসাখিল, কিন্তু গতকালের আগে কোনো ম্যাচেই সুযোগ পাননি। আইএল টি-টোয়েন্টি শেষ করে মোহাম্মদ নবী যোগ দিয়েছিলেন মাঝপথে। বাবাকে সঙ্গী হিসেবে পাওয়ার পর তাদের দেখা গেছে আলাদা অনুশীলনেও।

গত পরশুই প্রায় দেড় ঘণ্টা ছেলেকে নেটে বল করেছেন নবী। নোয়াখালীর একাদশে কাল সুযোগ পেয়েই ইসাখিল খেলেছেন ৬০ বলে ৯২ রানের ইনিংসে। এই ইনিংসে তাঁর শট খেলা নজরও কেড়েছে অনেকের—দেখতে হুবহু বাবার মতোই। নবী খেলছেন নাকি হাসান ইসাখিল তা আলাদা করা কঠিনই হয়েছে বেশির ভাগ সময়।

বাবাকে অনুকরণ করতে গিয়েই কি এমন? ইসাখিলের উত্তর, ‘আমি বাবাকে কপি করি না। বন্ধুরা বলে যে তুমি বাবাকে কপি কর, আমার তেমন মনে হয় না। এসব আসলে সহজাতভাবেই হয়। আমি ওপেনার আর বাবা লোয়ার অর্ডার ব্যাটসম্যান; ওদিক থেকেও তো পার্থক্য আছে।’

দুজনের মধ্যে পার্থক্য আছে আরও, নবী মূলত অলরাউন্ডার হিসেবেই খেলেন। কিন্তু বোলিংটা একদমই পছন্দ নয় হাসানের। বাবা কেমন? প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘বন্ধুর মতো, ক্রিকেট ও জীবনের সবকিছুই তাঁর সঙ্গে শেয়ার করা হয়।’ সঙ্গে জানিয়ে রাখলেন এটিও, ‘শুধু অনুশীলনের সময় একটু কড়া।’

মিনিট দশেকের সংবাদ সম্মেলনের শেষে সঞ্চালক জানালেন, ‘শেষ প্রশ্ন…’ সুযোগ পেয়ে এক সাংবাদিক জানতে চাইলেন তাঁর কাছে, ‘মিডিয়া সামলানো নিয়ে ছেলেকে কী পরামর্শ দেবেন?’ উত্তরে নবী বললেন, ‘দূরে থাকতে…’

পাশেই বসে থাকা ইসাখিলও জানালেন, ‘আমি সাক্ষাৎকার দেওয়া বা মিডিয়ার মুখোমুখি হওয়া থেকে দূরে থাকি, ব্যাটিংয়েই মনোযোগ দিতে চাই।’ বাবা নবীর চাওয়াও সেটিই। তা হলেই না জাতীয় দলে বাবা-ছেলের একসঙ্গে খেলার স্বপ্ন পূরণ হবে!

ভারতে খেলবেই না বাংলাদেশ, সাফ জানাল আইসিসিকে
বিপিএল: মেহেদীর ছক্কায় চট্টগ্রামের জয়, নোয়াখালীর বিদায়
রাফিনিয়া-ভিনিদের ‘মরু-থ্রিলার’, রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
আজ টিভিতে যা দেখবেন (৭ ফেব্রুয়ারি ২০২৬)
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

রুপার দামে লাগাতার ঊর্ধ্বগতি: ভরিতে দাম কত বাড়ল?
ডিসেম্বর ২৪, ২০২৫
বাবার সঙ্গে কখনো দেখা না করার কারণ জানালেন টাবু
ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিজয় এবার ফুটবলেরই হবে: মাকসুদ
জানুয়ারি ২১, ২০২৬
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
ডিসেম্বর ৭, ২০২৫
চার দিনের সংঘাতের পর ভারত–পাকিস্তান কি শান্ত হয়ে এল
ডিসেম্বর ২৬, ২০২৫
৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
জানুয়ারি ২৯, ২০২৬
কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
ডিসেম্বর ১৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

কাশি অবহেলা করছেন? শীতে এই ভুলই ডেকে আনছে বিপদ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৫, ২০২৫
তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
 সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি….গিয়াসউদ্দিন
এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস
জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে মনোনয়ন হারালেন মাসুদুজ্জামান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?