By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১২, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রোমাঞ্চকর এক ফাইনালে শেষ পর্যন্ত প্রতিশোধটা নেওয়া হলো না রিয়াল মাদ্রিদের। টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেছে তারা। জমে ওঠা ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল, কিন্তু তৃতীয়বার আর পারেনি। শেষ পর্যন্ত ৩–২ গোলে হার।

এর ফলে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব কটি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ—সব কটি ফাইনালই জিতেছিলেন তিনি। বার্সেলোনায় এসে জিতেছেন একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ। তিনটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

শিরোপা জয়ের পর ফ্লিক বলেছেন, তিনি নিজের দল নিয়ে গর্বিত। যেভাবে চেয়েছেন, তাঁর দল সেভাবেই খেলেছে। পাশাপাশি ম্যাচ জয়ের নায়ক জোড়া গোল করা রাফিনিয়াকে ‘অবিশ্বাস্য’ মানসিকতার খেলোয়াড় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে হতাশ রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, ‘মৌসুমের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ’ প্রতিযোগিতার ফাইনালে হার থেকে নিতে চান।

ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে ফ্লিক বলেন, ‘চমৎকার জয়। এটি গুরুত্বপূর্ণ ফাইনাল ছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মানেই বিশেষ কিছু। আমি গর্বিত। আমরা যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই খেলেছি।’

এ সময় রাফিনিয়ার প্রশংসায় ফ্লিক বলেন, ‘তার মানসিকতা অবিশ্বাস্য, তার গতিময়তা পুরো দলকে প্রভাবিত করে। তার মানসিকতা অনুকরণীয়। প্রথম সুযোগটা সে কাজে লাগাতে পারেনি, কিন্তু দ্বিতীয় সুযোগে গোল করে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আপনারা দেখেছেন, আমরা তখন বেশ চাপের মধ্যে ছিলাম।’

এই জয় মৌসুমের বাকি সময়ে দলের আত্মবিশ্বাস বাড়াবে উল্লেখ করে ফ্লিক বলেছেন, ‘পরিস্থিতি আগের মৌসুমের মতো নয়। আমরা এবার দেরিতে ছন্দ পেয়েছি, কিন্তু এখন সাফল্য পাচ্ছি এবং দল হিসেবে কাজ করছি। আমার খুব ভালো লাগছে।’

অন্যদিকে ফাইনালে হারের পর হতাশ আলোনসো বলেছেন, ‘অনুভূতিটা মিশ্র। একদিকে শিরোপা জিততে না পারার হতাশা, অন্যদিকে দল যে শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিয়েছে সেই গর্ব। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি। ফাইনালটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। শেষ পর্যন্ত চেষ্টা করেছি, খুব কাছাকাছিও গিয়েছিলাম।’

এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিতে চান আলোনসো, ‘মৌসুমের মাঝখানে অল্প কদিনে দুই বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, এটা কঠিন একটা প্রতিযোগিতা। আমরা ইতিবাচক দিকগুলো নিয়েই সামনে তাকাচ্ছি।’

স্প্যানিশ সুপার কাপকে মৌসুমের ‘সবচেয়ে কম গুরুত্বপূর্ণ’ প্রতিযোগিতা উল্লেখ করে আলোনসো বলেন, ‘আমাদের সব প্রতিযোগিতার মধ্যে এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এখন সামনে তাকাতে হবে, খেলোয়াড়দের ফেরাতে হবে, মনোবল বাড়াতে হবে। এগিয়ে যেতে হবে।’

রিয়ালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচটিতে প্রতিপক্ষ আলবিসেতে। একই প্রতিযোগিতায় বার্সেলোনা খেলবে বৃহস্পতিবার রেসিংয়ের বিপক্ষে।

অ্যাডিলেড টেস্ট
আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
সিলেটের জয় নিয়ে সংশয় ছিল না খালেদের, নোয়াখালীর আক্ষেপ ‘পেনাল্টি’
প্রথম ম্যাচেই পাকিস্তানের ‘শেষের সমীকরণ’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

‘ভাঙতে হয়, জোড়া লাগতে হয়’
ডিসেম্বর ১৩, ২০২৫
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
জানুয়ারি ১৪, ২০২৬
বছরের আলোচিত ১০ ঘটনা
ডিসেম্বর ৩১, ২০২৫
ধানের শীর্ষের প্রার্থী কালামের গণসংযোগে জনসমুদ্র
ফেব্রুয়ারি ৯, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক মডেল টেস্ট: গণিত-১
ডিসেম্বর ২৮, ২০২৫
নারায়ণগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর পুনর্মিলন অনুষ্ঠিত
জানুয়ারি ৩১, ২০২৬
সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৯, ২০২৬
ধবলধোলাই বাংলাদেশ
স্বর্ণের দামে বড় পতন
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে ছেলের বাবাকে কুপিয়ে যখম        
বাংলাদেশ ফুটবল লিগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?