By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকা কলেজে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

ঢাকা কলেজে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ক্যাম্পাসে ইয়াবা সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট। আটককৃত শিক্ষার্থীরা হলেন— কলেজের ২০২১-২২ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং ২০২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তানজিম।

জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে দুইজনকে ইয়াবা সেবন করতে দেখেন হলের স্টাফরা। এরপর প্রভোস্টকে ফোন করে ডেকে আনার পর তাদের হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় তাদের আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন জানান, ঘটনা সত্য। তিনি বলেন, রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি তখন একটি অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকেই চলে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।

তিনি আরও জানান, তাদের প্রায় এক ঘণ্টার মতো আটক রাখা হয়েছিল। এরপর জানতে পারি, তাদের পরীক্ষা রয়েছে কাল নয়, পরশু। এক ঘণ্টা পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টাফ এবং সহকারী হল সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। বিশেষ করে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে কী করা যায়, সে বিষয়ে পরামর্শ নেই। আলোচনা শেষে আমি নিজ দায়িত্বে একটি সিদ্ধান্ত নিই। যেহেতু তাদের পরিচয়পত্র, বিভাগসহ সব তথ্য আমাদের কাছে ছিল, তাই তাদের কোনোভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিত হয়ে সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
এমপিওভুক্তি নিয়ে সরকারের বড় সুখবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বিষয় পছন্দক্রমের আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির যাচ্ছে ৬ হাজার কোটি
ফেব্রুয়ারি ৪, ২০২৬
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
জানুয়ারি ১০, ২০২৬
জনবল নেবে ওয়ালটন
ডিসেম্বর ২৬, ২০২৫
এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান
জানুয়ারি ১৫, ২০২৬
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
জানুয়ারি ৬, ২০২৬
আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
জানুয়ারি ১, ২০২৬
জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম…গিয়াসউদ্দিন
জানুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

লাতিন আমেরিকার দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, কী কৌশল ছিল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
একের পর এক হত্যা চেষ্টা, সমস্ত ষড়যন্ত্র কে রুখে দিব–মাসুদুজ্জমান  
কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে নারায়ণগঞ্জ বিএনপি
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, কার্যকর হবে কবে?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?