ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন, তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় এ আয়োজন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে এ বিষয়ে আওয়াজ তুলতে হবে। নারায়ণগঞ্জ থেকেই এই দাবির সূচনা করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন, তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসা।

