By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বায়ুদূষণে ১২৫ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বায়ুদূষণে ১২৫ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে শীর্ষে আছে ঢাকা। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৩৫। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।  

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনে দিনভর বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষ্মণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর মাস তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সকালে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ২৩০।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে।

আজ যেমন ঢাকার চেয়ে খুলনার বায়ুদূষণ বেশ খানিকটা বেশি। খুলনার বায়ুর মান  ২৮৩।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

ঢাকার যেসব স্থানে আজ বেশি বায়ুদূষণ

আজ সকালে ঢাকার কয়েকটি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো—দক্ষিণ পল্লবী (৩০৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩০২), কল্যাণপুর (২৮৩), বে’জ এজওয়াটার (২৭২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৫৯), শান্তা ফোরাম (২৩১) ও গোড়ান (২২৪)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে সিপিবির বিক্ষোভ
লেভেল প্লেয়িং ফিল্ড সন্তোষজনক নয়: চরমোনাই পীর
আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা
জানুয়ারি ১৪, ২০২৬
দেশনেত্রী’র স্মরনে নির্ভীক এর নাগরিক শোকসভা
জানুয়ারি ৩, ২০২৬
আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক
জানুয়ারি ৭, ২০২৬
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
জানুয়ারি ১৪, ২০২৬
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইব্রাহিম বাবু
ডিসেম্বর ১৬, ২০২৫
তানজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা–উৎসব
জানুয়ারি ২৪, ২০২৬
রুপার দামে লাগাতার ঊর্ধ্বগতি: ভরিতে দাম কত বাড়ল?
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২৩, ২০২৬
আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়
জনবল নেবে প্রাণ গ্রুপ 
মাসে ১৩,২৫০ টাকা জমিয়ে ২০ বছরে কোটিপতি, ট্রাস্ট ব্যাংকের কোটিপতি স্কিম
শাহরুখ খানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামছেন জুনিয়র এনটিআর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?