By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররূপগঞ্জ

বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শিশুদের বিনোদনের জন্য রয়েছে দুটি মিনি পার্কসহ বিভিন্ন বিনোদন আয়োজন। মেলায় এসে উচ্ছ্বাসে মেতে উঠছে শিশুরা। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মিনিপার্কে এ দৃশ্য চোখে পড়ে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিশুদের প্রাণচাঞ্চল্য, আনন্দ উচ্ছ্বাস আর হৈ-হুল্লোড়। তাদের এ হৈ-হুল্লোড়ে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় আগত শিশুদের আকৃষ্ট করতে দোকানিরাও নানা রকম খেলনার পসরা সাজিয়ে বসেছেন। বাহারি খেলনা দেখে শিশুরা সেটি কেনার বায়না ধরছে। মেলায় শিশুদের দৃষ্টি আকর্ষণ করতে কেউ ছোট্ট পাত্রে রাখা তরলে খেলনার একটি অংশ ডুবিয়ে মুখের কাছে নিয়ে ফু দিচ্ছেন।

কোথাও রয়েছে রং-বেরঙের বেলুনের পসরা। এতে শিশুরা খুবই মজা পাচ্ছে। কোনো কোনো শিশু বিভিন্ন প্যাভিলিয়নে ঢুকে সেখানে সাউন্ড বক্সে বাজতে থাকা গানের সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছে নাচ। কু ঝিকঝিক ট্রেন চলছে আর চরকি খাচ্ছে নাগরদোলা। হানি সুইং, দোলনার পাশাপাশি হেলিকপ্টারে উঠে আকাশে উড়ছে শিশুরা। হই-হুল্লোড় আর উচ্ছ্বাসে একটু বেশি প্রাণবন্ত বাণিজ্য মেলার ছোট্ট এ শিশুপার্ক। বড়দের সঙ্গে আসা শিশুরা মেলায় এসে এ সুযোগ একেবারে হাতছাড়া করতে রাজি নন। তাদের এ আনন্দে দোলা চিত্র দেখে আনন্দ পাচ্ছেন অভিভাবকরাও।

বাচ্চাকে রাইডে চড়িয়ে পাশে দাঁড়িয়ে দেখছিলেন সাথী আক্তার। তিনি বলেন, টাকায় শিশুদের খেলার জন্য খুব বেশি জায়গা নেই। মেলায় এসে বিভিন্ন রাইডে চড়ে তারা খুব মজা পাচ্ছে।

শিশুপুত্র ও ভাগিনাকে নিয়ে রাজধানীর বাড্ডা থেকে মেলায় এসেছেন সায়েম হোসাইন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ওদের নিয়ে দুপুরের পরে মেলায় প্রবেশ করি। মেলায় খানিক ঘোরাঘুরির পরই মিনি পার্কে চলে আসি। এখানকার রাইডে চড়ে ওরা তো বেজায় খুশি। তাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে।

শিশু পার্ক মেসার্স মাসুম এন্টারপ্রাইজের কর্মী দিলীপ বিশ্বাস জানান, ক্রেতা দর্শনার্থীদের চিত্র-বিনোদনের জন্য মেলায় মিনিপার্ক শিশু-কিশোর দেব আনন্দ উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবারের মিনিপার্কে বিভিন্ন রাইডের চড়ে শিশু কিশোরা খুবই উচ্ছ্বাসিত। তাদের অভিভাবকরাও শিশুদের আনন্দ দিতে পেরে খুশি হচ্ছে।

প্রয়াত খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন সোহেল ও তার বন্ধু মহল 
‘হ্যাঁ’ ভোট চেয়ে ফতুল্লায় হাসনাতের গণসংযোগ
নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি
নারায়ণগঞ্জকে নিয়ে কোন অপচিন্তা করলেবিন্দুমাত্র ছাড় দেয়া হবে না: কম. সাঈদ
আইভীর ঘনিষ্ঠ দুই যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

জকসুতে শিবিরের জয়ের চার কারণ
জানুয়ারি ৯, ২০২৬
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
ডিসেম্বর ৭, ২০২৫
আজমেরী ওসমানের সহযোগী পাভেল বিদেশী অস্ত্রসহ গ্রেফতার
জানুয়ারি ২৮, ২০২৬
গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
নভেম্বর ২৭, ২০২৫
রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
জানুয়ারি ৬, ২০২৬
সোনারগাঁয়ে জমি দখলে বাধা দেওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০
জানুয়ারি ২০, ২০২৬
মুক্তির আগেই রেকর্ড গড়ল প্রভাসের হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসছে ঘোষণা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৯, ২০২৬
প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
নকলের অভিযোগে করণ জোহর
জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করতে চান? মানতে হবে এই শর্ত
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ইভিপি পদমর্যাদায় পাবেন বিশেষ সুবিধা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?