By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চাকরি পেতে লিংকডইন কীভাবে কাজে লাগাবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরীপ্রচ্ছদ

চাকরি পেতে লিংকডইন কীভাবে কাজে লাগাবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE

শুধু চাকরি নয়, আরও যেসব দিকে খেয়াল রাখবেন


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ লিংকডইন প্রোফাইল আপনার ‘ডিজিটাল সিভি’। নিয়োগকারীরা কোনো প্রার্থীর সঙ্গে যোগাযোগের আগে তাঁর প্রোফাইল গভীরভাবে পর্যবেক্ষণ করেন। একটি পরিষ্কার ও হাসিখুশি প্রোফাইল ছবি রাখুন। আপনার কাজের সঙ্গে প্রাসঙ্গিক একটি ব্যানার ব্যবহার করুন। লিংকডইনের হেডলাইনে শুধু আপনার বর্তমান পদবি না লিখে আপনি কী কী বিষয়ে দক্ষ (যেমন ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং), তা লিখুন। সামারি বা অ্যাবাউট অংশে আপনার অভিজ্ঞতা ও অর্জনের একটি সংক্ষিপ্ত গল্প তুলে ধরুন। আপনার কাজ–সম্পর্কিত ছয়-সাতটি স্কিল যোগ করুন।

Contents
  • শুধু চাকরি নয়, আরও যেসব দিকে খেয়াল রাখবেন
  • অ্যাডভান্সড জব ফিল্টার ও অ্যালার্ট
  • নেটওয়ার্কিং
  • কনটেন্ট শেয়ারিং ও সক্রিয় থাকা
  • পোস্ট অনুসরণ করুন
  • পুরোনো চাকরির তথ্যের খোঁজ করুন
  • সঠিক চাকরির খোঁজে যা করবেন

অ্যাডভান্সড জব ফিল্টার ও অ্যালার্ট

লিংকডইনের জব ট্যাবে গিয়ে আপনি ‘লোকেশন’ (স্থান), ‘স্যালারি’ (বেতন) ও অভিজ্ঞতার ভিত্তিতে ফিল্টার ব্যবহার করে চাকরি খুঁজতে পারেন। পছন্দের চাকরির পদের জন্য জব অ্যালার্ট চালু রাখুন। এতে নতুন কোনো সার্কুলার আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন।

নেটওয়ার্কিং

সরাসরি আবেদন করার চেয়ে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যে কোম্পানিতে কাজ করতে চান, সেখানকার মানবসম্পদ বিভাগের কর্মীদের সঙ্গে লিংকডইনে যুক্ত হতে পারেন। লিংকডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় একটি ছোট বার্তা পাঠাতে পারেন। এতে অনেক সময় জরুরি ভিত্তিকে নিয়োগের সময় যোগাযোগের সুযোগ তৈরি হয়।

কনটেন্ট শেয়ারিং ও সক্রিয় থাকা

নিজের দক্ষতা প্রদর্শনের জন্য নিয়মিত আপনার কাজ বা ইন্ডাস্ট্রি–সম্পর্কিত তথ্য শেয়ার করুন। অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করুন। আপনি যত বেশি সক্রিয় থাকবেন, লিংকডইনের অ্যালগরিদম আপনার প্রোফাইলটি নিয়োগকারীদের সামনে তত বেশি প্রদর্শন করবে।

পোস্ট অনুসরণ করুন

শুধু চাকরির জন্য লিংকডইনে চোখ রাখবেন না। পেশাজীবীরা বিভিন্ন প্রশিক্ষণ, ইন্টার্নশিপসহ বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেন লিংকডইনে। সে ক্ষেত্রে আপনি যে পেশায় আছেন বা ভবিষ্যতে যে পেশায় যেতে আগ্রহী, সেই পেশার অভিজ্ঞ ব্যক্তিদের লিংকডইনে খুঁজে যোগাযোগ করতে পারেন।

পুরোনো চাকরির তথ্যের খোঁজ করুন

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত বিরতিতে নির্দিষ্ট সময়ে কর্মী নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে বিগত বছরের বিজ্ঞাপন, চাকরির তথ্য খুঁজে পেতে লিংকডইন ভালো একটি জায়গা। আপনি যেকোনো প্রতিষ্ঠানের লিংকডইন প্রোফাইলে খোঁজ করলে পুরোনো চাকরির তথ্য পাবেন। আবার অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের অভিজ্ঞতা লিংকডইনে প্রকাশ করেন। সেখান থেকেই বিভিন্ন তথ্য জানতে পারেন।

সঠিক চাকরির খোঁজে যা করবেন

আপনি লিংকডইনের জবস হোমপেজ থেকে সহজেই চাকরি খুঁজতে পারেন। ফিল্টার, কি–ওয়ার্ড ও অ্যাডভান্সড সার্চ ব্যবহার করে আপনার জন্য কী কী সুযোগ আছে, তা বের করতে পারেন। লিংকডইনে এখন অনেক প্রতিষ্ঠান সরাসরি চাকরির বিজ্ঞাপন পোস্ট করে। এসব চাকরির জন্য আবেদন করার সময় জীবনবৃত্তান্ত আপলোড করতে হয়। আপনার বিভিন্ন কাজের বিবরণ দিয়ে চার রকমের জীবনবৃত্তান্ত তৈরি করে রাখুন। একটি স্প্রেডশিটে আপনি যেসব চাকরির জন্য আবেদন করেছেন, সেসবের তালিকা করে রাখতে পারেন।
আজকাল লিংকডইনে চাকরির আবেদনের সময় ‘ইজি অ্যাপ্লাই’ অপশন দেখতে পাবেন। শুধু লিংকডইন প্রোফাইলের মাধ্যমে এসব চাকরিতে আবেদন করা যায়। বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থাসহ অনেক প্রতিষ্ঠানই শুধু লিংকডইন প্রোফাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করে।

আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একা এড. টিপু, সবার মুখে তালা
ভোটের বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ- মুফতি মনির হোসেন কাসেমী
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি: প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্টাক্ট’ নিয়ে শঙ্কা চাকরিপ্রার্থীদের
বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ইরানে যে কোনো মুহূর্তে হামলা
ফেব্রুয়ারি ২, ২০২৬
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোটের দিন আরও তৎপর থাকবে পুলিশ – পুলিশ সুপার
ফেব্রুয়ারি ১০, ২০২৬
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
ডিসেম্বর ১৭, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
নভেম্বর ৩, ২০২৫
সূচকের উত্থানে পুঁজিবাজারে স্বস্তি: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৭ কোটি টাকা
ডিসেম্বর ২৬, ২০২৫
ফতুল্লা থানা আওমীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের মৃত্যু
ডিসেম্বর ২৫, ২০২৫
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— জাকির খানের শোক
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ইতালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৮, ২০২৫
মার্কিন বাহিনীর তাড়া করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠিয়েছে রাশিয়া
এলোমেলো সেই চট্টগ্রাম এখন পয়েন্ট তালিকার শীর্ষে
আজ টিভিতে যা দেখবেন (১৯ ডিসেম্বর ২০২৫)
জুয়ার নেশায় সর্বস্ব বাজি, সব হারালেও চমক কি তখনো বাকি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?