By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই গুঞ্জনের অবসান করলেন তাহসান নিজেই। এবার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন তিনি। 

তাহসান ও রোজার বিচ্ছেদের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে তাদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্তিতেও দুজনকে একসঙ্গে দেখতে না পাওয়ার পর থেকে। তখন থেকেই মূলত এ নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়। 

বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। 

কবে থেকে তারা আলাদা থাকছেন সে সম্পর্কে এই সংগীতশিল্পী বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’ এছাড়া বর্তমানে তিনি ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলেও জানান। 

সবশেষে তিনি এই কঠিন সময় যেন দ্রুততার সঙ্গে পার করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

যৌনতা নিয়ে অজ্ঞতা, আলোচিত সিরিজে ‘নিষিদ্ধ’ সময়ের গল্প
ক্ষোভ ঝাড়লেন নুসরাত
‘সিনার্স’ নিয়ে কেন এত আলোচনা
নেহাকে জিজ্ঞাসাবাদ
বছরের আলোচিত ৭ খল চরিত্র
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ইসিতে আপিল শুনানি
জানুয়ারি ১২, ২০২৬
এবার রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প
জানুয়ারি ২৮, ২০২৬
বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত ফিজ
ডিসেম্বর ২৯, ২০২৫
অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার
ডিসেম্বর ৭, ২০২৫
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
জানুয়ারি ২২, ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ১৮, ২০২৬
ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক 
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৮, ২০২৫
ভারতের বিপক্ষে না খেললে পিসিবিকে আইনি ঝামেলায় জড়ানোর সতর্কবার্তা আইসিসির
১ জানুয়ারি থেকে সব স্থলবন্দরে মাশুল বাড়ছে
নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?