By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইংরেজিতে কথা বলার জড়তা কাটানোর উদ্যোগ ‘উই মেক মিসটেকস’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

ইংরেজিতে কথা বলার জড়তা কাটানোর উদ্যোগ ‘উই মেক মিসটেকস’

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রুদ্র রাহা। মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আগে কারও সামনে ইংরেজিতে কথা বলতে লজ্জা পেত। বলতে গেলে ভয়ে ভয়ে তোতলাতে থাকত। তবে গত দুই বছরে ‘উই মেক মিসটেকস’ নামের একটি ইংরেজি বলার প্রতিযোগিতায় অংশ নিয়ে তার কথা বলার দক্ষতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আত্মবিশ্বাস।

রুদ্র রাহা প্রথম আলোকে বলে, ‘আমি চারবার প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এতে বড় ধরনের সফলতা এসেছে। আগে আমি কারও সঙ্গে কথা বলতেই ভয় পেতাম, এখন আমি যেকোনো বিষয়ে সহজেই ইংরেজিতে কথা বলতে পারি।’

মাগুরায় রুদ্র রাহার মতো হাজারো শিশুকে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়িয়ে দিয়েছে ২০২০ সালে উদ্যোগ নেওয়া ‘উই মেক মিসটেকস’ প্রতিযোগিতা। শিশুদের ইংরেজিভীতি দূর করতে ওই উদ্যোগ নিয়েছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন কবীর। পরে ২০২১ সালে প্রথমবার এটি বড় পরিসরে ‘উই মেক মিসটেকস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসন এটি জেলাব্যাপী আয়োজন শুরু করে। সবশেষ গত নভেম্বরে প্রতিযোগিতার ১৩তম আসর বসেছিল। ‘উই মেক মিসটেকস’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এটির যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। গ্রুপে এখন সদস্যসংখ্যা প্রায় ১৬ হাজার। এ কর্মসূচিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঁচ–ছয়টি গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন বিষয় দেওয়া হয়। নির্দিষ্ট একটি সময়ে শিক্ষার্থীরা ওই বিষয়ে ইংরেজিতে ভিডিও তৈরি করে আপলোড দেয় ফেসবুক গ্রুপে। পরে একটি বিচারক প্যানেল প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

বিসিএস ৩১ ব্যাচের কর্মকর্তা মো. ইয়াসিন কবীর বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইংরেজিতে পড়ালেখা করতে গিয়ে দেখেছি, এটার দুর্বলতার মূল কারণ হচ্ছে ইংরেজিতে কথা না বলা। বিভিন্ন সময়ে ক্যামেরার সামনে উপস্থাপনা করতে গিয়ে দেখেছি, এটা আরও বেশি চ্যালেঞ্জ। তখন মনে হলো, এমন একটা উদ্যোগ যদি নেওয়া যায়, যেখানে শিশুরা বাসায় বসে ইংরেজিতে ভিডিও তৈরি করে আপলোড করবে, তাহলে তাদের স্পিকিং স্কিলের ভালো উন্নতি হবে। একটা শিশু সঠিকভাবে উপস্থাপনা করতে গিয়ে একটা ভিডিও বারবার রেকর্ডিং করতে গিয়ে যেসব ভুল করছে, তা থেকে সে শিখছে, এ কারণেই এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল “উই মেক মিসটেকস”। এই নাম দেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, শিশুরা যেন ভুল করার ভয়ে থেমে না যায়।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩টি প্রতিযোগিতায় এ পর্যন্ত জেলার ৮ হাজারের বেশি শিশু অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় চারবার অংশ নিয়েছে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মুশফিকা জাহান। সে প্রথম আলোকে বলে, ‘বড় বিষয় হচ্ছে পুরো জেলার হাজারো শিক্ষার্থীদের মাঝে নিজেকে উপস্থাপনের সুযোগ পাই।’

এই প্ল্যাটফর্মের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোগটিকে আরও ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘গ্রামারের কথা চিন্তা করে এবং ভুল করার লজ্জার কথা ভাবতে গিয়ে আমাদের শিশুরা ইংরেজিতে পিছিয়ে যায়। শিশুদের এই ভয় দূর করতে এই উদ্যোগটা চমৎকার। নিয়মিত দায়িত্বের বাইরে উদ্যোগটিকে জেলা প্রশাসন একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করে।’

শুরু থেকেই এ উদ্যোগের সঙ্গে আছেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তারা ভবিষ্যতে আরও বড় পরিসের নিজেদের উপস্থাপন করার আত্মবিশ্বাস পাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি
বেরোবি সাংবাদিককে মামলার হুমকি উপাচার্যের
টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার
ডিসেম্বর ২৭, ২০২৫
ইমরান খানের চোখে বড় কোনো সমস্যা, কী বলছেন হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক
জানুয়ারি ৩১, ২০২৬
অস্কারে কেন উপেক্ষিত নারী নির্মাতারা, সরব নাটালি
জানুয়ারি ২৭, ২০২৬
নৃশংস, ভয়ংকর নায়কে আস্থা রাখছে বলিউড
জানুয়ারি ১৭, ২০২৬
৫০তম বিসিএস প্রিলির ফল রোডম্যাপ মেনেই, বলছে পিএসসি
ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য  ফিরিয়ে আনবো -মুফতি মাসুম বিল্লাহ 
ডিসেম্বর ২১, ২০২৫
কেন স্থগিত হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

অস্ত্র কেনা-মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলাপচারিতা ভাইরাল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২২, ২০২৬
মায়ের দোয়া কেন কখনো খালি ফেরে না?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পিএসসির
নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল–কাসেমী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?