By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আজ থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

আজ থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন করে দাম বাড়ল স্বর্ণের বাজার। আজ রোববার, ১১ জানুয়ারি থেকে দেশের জুয়েলারি দোকানগুলোতে স্বর্ণ বিক্রি হচ্ছে সংশোধিত উচ্চমূল্যে। তবে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার ক্ষেত্রে কোনো মূল্য সমন্বয় করা হয়নি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাত ১০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। এতে জানানো হয়, ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত ছিল ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।
এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে পঞ্চমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে তিন দফা দাম বাড়ানো হয়েছে এবং দুই দফা কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের বাজারে রেকর্ড ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায়।

স্বর্ণের দামে বড় পতন
সোনার দামে রেকর্ডের পর রেকর্ড! দেশেও সর্বোচ্চ
রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স: ২০২৫ সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস
মেলার আলো ঝলমলে কিন্তু বিক্রি ম্লান
বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
নভেম্বর ৩০, ২০২৫
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ফেব্রুয়ারি ২, ২০২৬
এক ম্যাচে ২৪ গোল, আরেক ম্যাচে ১৮—এ কেমন ফুটবল লিগ
জানুয়ারি ২৯, ২০২৬
শিশুর বুকে কফ জমলে কী করবেন
জানুয়ারি ৯, ২০২৬
অপূর্বর পোস্টের মন্তব্যে ধন্যবাদ জানালেন ফারিণ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছায়া থেকে কায়া হয়ে ক্ষমতার কেন্দ্রে
ডিসেম্বর ২৯, ২০২৫
জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে: তারেক রহমান
জানুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই
বৃষ্টি-বন্যা-তীব্র শীতে ভয়াবহ ভোগান্তিতে ফিলিস্তিনিরা
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
ইসলামী আন্দোলন ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?