By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সিলিন্ডারের সঙ্গে তিতাসের গ্যাসেরও সংকট, দুর্ভোগ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

সিলিন্ডারের সঙ্গে তিতাসের গ্যাসেরও সংকট, দুর্ভোগ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর কিছু কিছু এলাকায় পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের চাপ দীর্ঘদিন ধরেই কম ছিল। এর মধ্যে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ একেবারেই কমে গেছে। কোনো কোনো এলাকায় চুলাই জ্বলছে না।

Contents
  • দুই ধরনের গ্যাসের সংকট একসঙ্গে শুরু
  • আমিনবাজারে দুর্ঘটনা

সেই সব এলাকার একটি রাজধানীর শেখেরটেক। সেখানকার ১১ নম্বর সড়কে বাস করেন আহমদ উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, সাধারণত তাঁর বাসায় সকাল সাতটার পর থেকে গ্যাসের চাপ কমতে থাকে। দুপুরে একেবারেই থাকে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল। আমিনবাজারে দুর্ঘটনার পর গ্যাস একদমই নেই।

ঢাকায় রান্নার জ্বালানির উৎস মূলত দুটি—তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস। অন্যটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), যা সাধারণত সিলিন্ডারে বিক্রি করা হয়। সংকট চলছে দুই ক্ষেত্রেই। আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে এলপিজির সরবরাহ কমে গেছে। মানুষ দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছে না। পেলেও ১ হাজার ৩০৬ টাকার ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায়।

দুই ধরনের গ্যাসের সংকট একসঙ্গে শুরু

দু্ই ধরনের গ্যাসের সংকট একসঙ্গে শুরু হওয়ায় অনেক জায়গায় মানুষ রান্না করতে পারছেন না। যাঁরা সচ্ছল, তাঁরা বৈদ্যুতিক চুলা কিনে নিচ্ছেন। কেউ কেউ রাইস কুকারে ভাত রান্না করে তরকারি রেস্তোরাঁ থেকে কিনে আনছেন। তবে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তাঁদের পক্ষে বৈদ্যুতিক চুলা অথবা রাইস কুকার কেনা কঠিন। তাঁদের কেউ কেউ আপাতত চুলা তৈরি করে রান্না করছেন, যেখানে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে।

তিতাসের গ্যাসের চাপ কম থাকা এলাকার মধ্যে রয়েছে মোহাম্মদপুর, মিরপুর, জিগাতলা, খিলগাঁও, বাড্ডা, নাখালপাড়া ইত্যাদি। রাজধানীর দোলাইরপাড়ে এক নারী গতকাল শুক্রবার নিজের বাসার সামনে চুলায় কাঠ পুড়িয়ে রান্না করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, কোনোরকমে চুলা ও কাঠ জোগাড় করে রান্না করছেন। লাইনে গ্যাস নেই। সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না।

তিতাসের হিসাবে, ঢাকায় বাসাবাড়িতে দিনে ১৬ থেকে সাড়ে ১৬ কোটি ঘনফুট গ্যাস দরকার। চাহিদার সমান গ্যাস সাধারণত সরবরাহ করা হয়। তবে অবৈধ সংযোগে গ্যাসের একটি বড় অংশ চলে যায়। এ কারণে কিছু এলাকায় চাপ কম থাকে। উল্লেখ্য, গ্যাস-সংকটের কারণে ২০০৯ সালের ২১ এপ্রিল থেকে সারা দেশে নতুন আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঢাকায় নতুন যত ভবন হয়েছে, সেখানে এলপিজি ব্যবহার করা হয়। তবে অবৈধভাবে ঢাকা ও আশপাশে অনেক সংযোগ নেওয়া হয়েছে।

আমিনবাজারে দুর্ঘটনা

আমিনবাজারে দুর্ঘটনাটি ঘটে ৪ জানুয়ারি। তিতাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস দুঃখ প্রকাশ করেছে।

তিতাসের পরিচালক (অপারেশন) কাজী সাইদুল হাসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গ‍্যাস সরবরাহে ঘাটতি নেই; বরং আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে। তবে পাইপলাইনে পানি থাকায় গ‍্যাস পেতে কোথাও কোথাও সমস‍্যা হচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় বেশি সমস‍্যা হচ্ছে। তিনি বলেন, ধীরে ধীরে পানি বের করা হচ্ছে। পানি পুরোপুরি বের করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

তিতাস সূত্র বলছে, মোহাম্মদপুরের কারও কারও বাসার ভেতরের গ‍্যাসলাইনে পানি চলে এসেছে। যাঁরা এ সমস‍্যায় পড়েছেন, তাঁদের নিজ দায়িত্বে মিস্ত্রি এনে পানি পরিষ্কার করাতে হবে। তিতাস বাসার ভেতরের লাইনের কাজ করে না।

হাদি হত্যাকাণ্ড: হত্যার দায় স্বীকার করলেন রাব্বানীর বন্ধু রুবেল
সাড়ে তিন হাজার কোটি টাকার পাইপলাইনের নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল
নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত? 
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
সিলেটে তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী ভাষণ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আজ ঢাকার যে এলাকাগুলোতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
ডিসেম্বর ২৪, ২০২৫
দলের প্রশ্নে আমরা সবাই এক,এখানে কোনও ভেদাভেদ নেই–আজাদ
নভেম্বর ২৭, ২০২৫
বিকাশ ও নগদ ছাড়াই আন্তঃলেনদেন চালু
নভেম্বর ২, ২০২৫
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
জানুয়ারি ৫, ২০২৬
বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
ডিসেম্বর ২৩, ২০২৫
খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা
জানুয়ারি ১৮, ২০২৬
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২, ২০২৬
জানুয়ারিতে কলকাতায় স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৩ ডিগ্রি
জুনিয়র বৃত্তি পরীক্ষা—গণিত
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?