By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তিতাসের সরবরাহ শুরু, গ্যাসের প্রবাহ বাড়তে কয়েক ঘণ্টা সময় লাগবে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

তিতাসের সরবরাহ শুরু, গ্যাসের প্রবাহ বাড়তে কয়েক ঘণ্টা সময় লাগবে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর মিরপুর রোডে ফেটে যাওয়া ভালভ পরিবর্তন করে নতুন ভাল‌ভ বসানো হয়েছে। এরপর ওই এলাকার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তবে গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতির উন্নতি হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ধীরে ধীরে চাপ বাড়লে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হতে পারে।

আজ শনিবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভালভ দিয়ে পাইপলাইন গ‍্যাসের প্রবাহ নিশ্চিত করা হয়। প্রয়োজনে বাড়ানো বা কমানো যায়। এটি বিতরণ লাইনের বিভিন্ন নির্দিষ্ট পয়েন্টে থাকে।

দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) সংকট রাজধানীতে। এর মধ্যে ৪ জানুয়ারি আমিনবাজারে পাইপলাইন ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছেন ঢাকাবাসী। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

এর মধ্যে আজ আবার নতুন দুর্ঘটনা ঘটেছে। এতে গ‍্যাসের চাপ আরও বেশি কমে যায়। সকালে তিতাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে ছিদ্র তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য বেশ কয়েকটি ভালভ বন্ধ করায় বিতরণ লাইনে গ‍্যাসের চাপ কমে গেছে। বিতরণ লাইনে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ রয়েছে।

এদিকে তিতাস সূত্র বলছে, আমিনবাজারে পাইপলাইনের ছিদ্র মেরামত করা হলেও পাইপলাইনের পানি পুরোপুরি পরিষ্কার করা যায়নি। এতে আরও কয়েক দিন লাগতে পারে। এর মধ্যে নতুন দুর্ঘটনায় গ্যাস সরবরাহ আরও কমে যায়।

তিতাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আমিনবাজারে তুরাগ নদের তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ একেবারেই কমে গেছে। কোনো কোনো এলাকায় চুলাই জ্বলছে না। ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে।

ঢাকায় রান্নার জ্বালানির উৎস মূলত দুটি—তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস এবং অন্যটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), যা সাধারণত সিলিন্ডারে বিক্রি করা হয়। সংকট চলছে দুই ক্ষেত্রেই।

আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে এলপিজির সরবরাহ কমে গেছে। মানুষ দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছেন না। পেলেও ১ হাজার ৩০৬ টাকার ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায়।

দুই ধরনের গ্যাস-সংকট একসঙ্গে শুরু হওয়ায় অনেক জায়গায় মানুষ রান্না করতে পারছেন না। যাঁরা সচ্ছল, তাঁরা বৈদ্যুতিক চুলা কিনে নিচ্ছেন। কেউ কেউ রাইসকুকারে ভাত রান্না করে তরকারি রেস্তোরাঁ থেকে কিনে আনছেন। তবে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তাঁদের পক্ষে বৈদ্যুতিক চুলা অথবা রাইসকুকার কেনা কঠিন।

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে বাধা নেই 
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

গাম্বিয়া কেন রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের মামলায় মিয়ানমারের শাস্তি চায়
জানুয়ারি ১৮, ২০২৬
৮২৮ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি
মার্চ ১২, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭
জানুয়ারি ১০, ২০২৬
শোয়েব মালিকের চতুর্থ বিয়ে? পাত্রী পাকিস্তানি অভিনেত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
হরমোনজনিত রোগ থাকলে রোজা রাখার আগে যেসব বিষয় জানা জরুরি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনব
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

মেয়ের নামে ভুয়া আইডি নিয়ে ক্ষিপ্ত ঐশ্বরিয়া

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১০, ২০২৫
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লুট হওয়া শর্টগান আড়াইহাজারে খাল থেকে উদ্ধার
ঢাকা শুধু নামেই মহানগর, দ্রুত বড় হচ্ছে, বাসযোগ্যতা হারাচ্ছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?