By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আর্জেন্টিনার বিশ্বকাপ দল: ৫০ জনের মধ্যে কাকে রেখে কাকে নেবেন স্কালোনি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ দল: ৫০ জনের মধ্যে কাকে রেখে কাকে নেবেন স্কালোনি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড নাকি মোটামুটি চূড়ান্ত! কিন্তু লিওনেল স্কালোনির কথা শুনে বোঝা যাচ্ছে, এখনো স্কোয়াড চূড়ান্ত করার ধারেকাছেও নেই তিনি। হ্যাঁ, যেহেতু তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ এবং এত বছর ধরে দলটার দেখভাল করছেন, তাই মনে মনে বিশ্বকাপের স্কোয়াড গড়া রূপরেখা হয়তো তিনি দাঁড় করিয়েছেন। তবে সেটাই যে চূড়ান্ত কোনো কিছু নয়, তা বোঝা যায় নতুন বছরে দেওয়া স্কালোনির প্রথম সাক্ষাৎকারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে (এএফএ স্টুডিও) সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

প্রাথমিক তালিকাটা কেন এত বড়, সে বিষয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের (খেলোয়াড়) তালিকাটা একটু বড়।’

কাতারে সর্বশেষ ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই দলের অনেকে এবারও থাকবেন বিশ্বকাপ দলে। এ নিয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘তাদের বয়সটা এখন আদর্শ পর্যায়ে এবং বিশ্বকাপ জয়ের পর তারা এমন কোনো কিছু করেনি যে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমরা অনেক খেলোয়াড় ডেকেছি, কিন্তু বয়সের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স। (সর্বশেষ বিশ্বকাপে খেলা) অনেকেই দলে ফিরবে, কারণ তারা এটা যোগ্যতাবলেই অর্জন করেছে এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার অধিকারটা তাদের আছে।’

সর্বশেষ বিশ্বকাপ দলের প্রসঙ্গে সবার আগে আসে লিওনেল মেসির প্রসঙ্গ। ৩৮ বছর বয়সী কিংবদন্তি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়। মেসি নিজে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটাও বলেছেন, এ বিষয়ে তিনি আগেভাগে কোনো প্রতিশ্রুতি না দিয়ে দিন ধরে ধরে এগোতে চান। স্পেনের ফুনেসে কিছুদিন আগে মেসির সঙ্গে দেখা হয় স্কালোনির। সেই সময় কথা হয় দুজনের। স্কালোনি বলেন, ‘আমরা কফি খেয়েছি। তবে শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, বাকিদের সঙ্গেও সেই ইচ্ছাটা আছে। (বিশ্বকাপ থেকে) আমরা মাত্র ছয় মাস দূরে আছি। দলে কী ঘাটতি আছে, কী নেই—সেটা জানিয়ে দেওয়া ভালো।’ মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনো সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেওয়াই ভালো।’

১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।

বিশ্বকাপের এই প্রতিপক্ষ দলগুলো নিয়ে স্কালোনি বলেন, ‘দারুণ এক কোচকে নিয়ে আলজেরিয়া শক্তিশালী প্রতিপক্ষ। জর্ডানকে নিয়ে আমরা তেমন জানতাম না। কিন্তু তারাও (বাছাইয়ে) ভালো করেছে। আর অস্ট্রিয়া বাছাইপর্ব জিতেছে এমন একজন কোচকে নিয়ে, যিনি হাই প্রেসিং ফুটবল খেলেন। গ্রুপ পর্বটা তাই কঠিন হবে। আরও কঠিন হবে পরের ধাপগুলো।’

বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়
বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত ফিজ
সৌদি আরবে রোনালদোর গোলের রেকর্ড, পর্তুগালে পুড়ল তাঁর ভাস্কর্য
মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল
নাসুমের ইতিহাস, ফুরফুরে মুস্তাফিজ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

৮ ঘণ্টার বৈঠকে হঠাৎ কীভাবে এলেন সাকিব
জানুয়ারি ২৬, ২০২৬
ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন
ফেব্রুয়ারি ৭, ২০২৬
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
জানুয়ারি ৮, ২০২৬
‘রঙবাজার’-এ দেখা যাবে কোন তারকাদের
ডিসেম্বর ২০, ২০২৫
থাইরয়েডের যে ৫টি লক্ষণ অবহেলা করবেন না
ডিসেম্বর ১৩, ২০২৫
রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকলেও কমতে পারে তাপমাত্রা
ডিসেম্বর ২১, ২০২৫
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
জানুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যুতে দিশাহারা তাহেরা
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ নারায়ণগঞ্জ জেলা যুবদল ইতিহাস গড়বে-রনি
শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?