By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আবারো বড় পর্দায় শাকিব-অপু? জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন অপু বিশ্বাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

আবারো বড় পর্দায় শাকিব-অপু? জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন অপু বিশ্বাস

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় শাকিব–অপু জুটি। সুযোগ পেলে ফের শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে আগ্রহী এমন ইঙ্গিতই দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি, আর সেই ফেরা ঘিরেই নতুন করে উসকে উঠেছে পুরোনো স্মৃতি ও ভক্তদের প্রত্যাশা।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি আয়োজনে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ আসে। সেখানেই শাকিবের সঙ্গে আবার কাজ করার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন অপু বিশ্বাস।
ঢালিউডের ইতিহাসে সবচেয়ে সফল জুটিগুলোর একটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে অর্ধশতাধিক, এমনকি ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর দীর্ঘ সময় এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তাই ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন আবার কি ফিরবে শাকিব–অপু জুটি?
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে এই কথাটা পৌঁছায় এবং তিনি উদ্যোগ নেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব একসঙ্গে ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতা না পেলে এতগুলো কাজ সম্ভব হতো না।”
উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি দেশজুড়ে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ভয়ংকর দাম্পত্য থেকে হত্যা মামলায় নাম, কোথায় হারিয়ে গেলেন ‘পরদেশি’ নায়িকা
শুটিং সেটে আহত আরিফিন শুভ
রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি
গ্র্যামির লালগালিচায় আলো ছড়ালেন কারা
বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

সেই শিক্ষকের মুক্তি চেয়ে বিএনপির বিবৃতি
ডিসেম্বর ২৮, ২০২৫
মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয় ক্রু নিহত 
মার্চ ১৪, ২০২৬
ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
ডিসেম্বর ১৫, ২০২৫
শান্তি পর্ষদের প্রথম বৈঠক: গাজায় ৭০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা ট্রাম্পের
ফেব্রুয়ারি ২০, ২০২৬
শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক সহায়তা, আবেদন প্রক্রিয়া শুরু
জানুয়ারি ১৭, ২০২৬
১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ন্যান্সির দাবি
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
শিক্ষা

শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেল চাকসু নেতারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি
আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?