By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আঘাত কাটিয়ে সুরে ফিরল ছায়ানট
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

আঘাত কাটিয়ে সুরে ফিরল ছায়ানট

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শুদ্ধসংগীতের ধারাবাহিক চর্চা ও শ্রোতাদের কাছে শাস্ত্রীয় সংগীতকে নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব। গতকাল শুক্রবার শুরু হওয়া এই উৎসবে নবীন ও প্রবীণ শিল্পীদের কণ্ঠ ও যন্ত্রসংগীতে সাজানো পরিবেশনায় শাস্ত্রীয় সুরের আবেশে কেটেছে শ্রোতাদের সময়। তিন অধিবেশনের এই আয়োজন উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।

ছায়ানটে আক্রমণের পর এই উৎসবের আয়োজন সংগঠনটির ঘুরে দাঁড়ানোরই প্রতীক। তার প্রতিফলন দেখা গেছে গতকাল শ্রোতাদের উপস্থিতিতেও। আগাম নিবন্ধন করে আসা দর্শকে মিলনায়তন ছিল পূর্ণ। শাস্ত্রীয় সংগীতের প্রতি শ্রোতাদের এই আগ্রহ ও উপস্থিতি ছায়ানটের প্রত্যাবর্তনের বার্তাকেই জোরালো করেছে।\

গতকাল জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৮ ডিসেম্বর এ ভবনে একটা অঘটন ঘটেছিল। তারপর এটি প্রথম আয়োজন। সে রাতের হামলাকে সংস্কৃতিচর্চার বিরোধী গোষ্ঠীর পরিস্থিতির সুযোগ নেওয়া উল্লেখ করে তিনি বলেন, ছায়ানটের ছয়তলা ভবনের প্রতিটি কক্ষে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। হামলাকারীদের মূল আক্রোশ ছিল সংগীতশিক্ষার জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোর ওপর। পাশাপাশি ‘নালন্দা’ শিশু বিদ্যালয়ের পাঠ্য ও সহায়ক বইও ধ্বংস করার চেষ্টা করা হয়। এর আগেও বাংলা ও বাউলশিল্পীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানা, তারা আমাদের শেকড়বিচ্ছিন্ন করতে চায়।

সারওয়ার আলী বলেন, ‘আর্থিক ক্ষতির চেয়ে বড় ক্ষতি শিক্ষার্থী ও শিক্ষকদের হৃদয়ের রক্তক্ষরণ। এ ক্ষত আমাদের মধ্যে ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চিত করেছে। মাত্র পক্ষকালের মধ্যেই ছায়ানট স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। ক্লাস শুরু হয়েছে, আয়োজন করা হয়েছে শুদ্ধসংগীত উৎসবের।’ তাঁর ভাষায়, ‘ছায়ানট নিরাপদ পরিবেশে গান গাইতে, সংগীতচর্চা ও সংগীতশিক্ষা দিতে চায়। সব ধারার মানুষ যেন নিরাপদে গান করে, সেটি আমরা চাই।’ নাট্যকর্মীরা নাটক করুক, বাউলেরা শীতকালে পালাগান করুক আগের মতো, সাংবাদিকেরা নিরাপদে তাঁদের বিবেক ও নীতি অনুযায়ী কাজ করুক, এমন একটি নিরাপদ দেশ ও নির্বিঘ্ন সাংস্কৃতিক পরিবেশই তাঁদের প্রত্যাশা।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় পরিবেশনা। প্রথমেই ছায়ানটের শিল্পীদের সম্মেলক সংগীত পরিবেশিত হয়, পরিচালনায় ছিলেন অসিত দে। এতে রাগ মালকোষের মূর্ছনায় পাঁচটি রাগের সমাহার তুলে ধরা হয়। তবলায় ছিলেন বাদল চৌধুরী এবং হারমোনিয়ামে টিংকু শীল। এরপর কণ্ঠসংগীতে দীপ্র নিশান্ত পরিবেশন করেন রাগ পূরবী। তবলায় সংগত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে অভিজিৎ কুন্ডু এবং সারেঙ্গিতে শৌণক দেবনাথ ঋক।

তৃতীয় পরিবেশনায় অনন্য ইগ্নেসিউস রোজারিও ও অপ্রতিম রায়ের দ্বৈত তবলাবাদন শ্রোতাদের মুগ্ধ করে। হারমোনিয়ামে ‘নাগমা’ পরিবেশন করেন অমিত কর্মকার। এরপর সেতারে এবাদুল হক পরিবেশন করেন রাগ ইমনকল্যাণ। পঞ্চম পরিবেশনায় কণ্ঠসংগীতে শায়লা তাসমীন পরিবেশন করেন রাগ শ্যামকল্যাণ। বিটু শীল কণ্ঠসংগীতে রাগ বাচস্পতি পরিবেশন করেন। সপ্তম পরিবেশনায় বাঁশিতে যন্ত্রসংগীত পরিবেশন করেন মৃত্যুঞ্জয় দাস। তিনি রাগ রাগেশ্রী পরিবেশন করেন। দিনের শেষ পরিবেশনায় কণ্ঠসংগীতে অংশ নেন অসিত কুমার দে।

ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার। এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে দ্বিতীয় অধিবেশন। দেড় ঘণ্টা বিরতির পর বেলা দুইটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় অধিবেশন।

‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
‘এখন ঘরের খাবারের জন্য পাগল থাকি’
নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
নির্মাণে আবুল হায়াত
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন প্রার্থীর এজেন্টরা
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
মার্চ ৯, ২০২৬
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে বাধা নেই 
জানুয়ারি ১০, ২০২৬
যে ১০ চাকরিতে চাপ কম, আয় বেশি
জানুয়ারি ১৬, ২০২৬
শিক্ষা-গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গ্র্যামিতে রেকর্ড করলেন কেনড্রিক লামার
ফেব্রুয়ারি ২, ২০২৬
চাকরি ছেড়ে অভিনয়ে, জন্মদিনে রাশেদ সীমান্তর জীবনের হিসাব–নিকাশ
ফেব্রুয়ারি ২১, ২০২৬
ইরানে ট্রাম্পের ‘মাদুরো মডেল’ যে বিপদ ডেকে আনতে পারে
জানুয়ারি ১১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
মাইক্রোসফটের অন্দরমহলে এপস্টিন: কীভাবে গড়ে তুলেছিলেন রহস্যময় প্রভাবের জাল
কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ
জনবল নেবে ওয়ালটন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?