By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আওয়ামী লীগ ও এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আওয়ামী লীগ ও এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১০, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১০, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন।

শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-৩ আসনের প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদানকারী তিন শতাধিক নেতাকর্মীর মধ্যে জেলার পরিচিত বেশ কয়েকজন মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব, বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মো. সিয়াম।

যোগদানের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আমি মজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম।’

পরবর্তীতে যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে তিনি নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দুই শতাধিক অনুসারীসহ বিএনপিতে এসেছেন বলে জানান।

এদিকে জেলা যুবশক্তির সাবেক মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব তার বক্তব্যে বলেন, ‘এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।’

নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে চাই।’

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১২ লাখ ১৮ হাজার
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?জেনে নিন এক নজরে
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

২৪ ঘণ্টায় দুই হ্যাটট্রিক, শামারে মুখ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
জানুয়ারি ২৩, ২০২৬
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০
জানুয়ারি ২৫, ২০২৬
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
নভেম্বর ৩০, ২০২৫
কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
ডিসেম্বর ১৪, ২০২৫
প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
জানুয়ারি ২৪, ২০২৬
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ২৩৪ পদ বড় নিয়োগ, করুন আবেদন
জানুয়ারি ৩১, ২০২৬
ইরানের বিক্ষোভকারীদের জন্য ট্রাম্পের ‘সাহায্য আসছে’ কথাটির অর্থ কী
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জেলাজুড়েপ্রচ্ছদমহানগররাজনীতিসদর

 দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৪, ২০২৫
ফুটপাত-অবৈধ স্ট্যান্ড-অটোরিকশা থেকে মাসোয়ারা বন্ধ করবো: তারিকুল
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গোলাম মসীহ
আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬
‘কান্নাটা যেন খাঁটি হয়, সেটাই আসল কথা’
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?