ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহণের জন্য বর্তমানে রাজবাড়ী ভেন্যুতে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে গতকাল তারা মাদারীপুরের সাথে ১-১ গোলে ড্র করেছে। দলটির ম্যানেজার হিসেবে নাদিম হাসান মিঠু,হেডকোচ সোহেল রানা ও গোলকিপার কোচ হিসেবে মোঃ কামাল হোসেন দায়িত্বপালন করছেন। জেলা দলটি রাজবাড়ীতে তাদের পরবর্তী ম্যাচ মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জের বিপক্ষে খেলবে। দলের সাফল্যের জন্য জেলাবাসীর দোয়া কামনা করা হয়েছে। এর আগে ৯ জানুয়ারী সকালে দলটিকে বিদায় জানান এসোসিয়েশনের সভাপতি মোঃ শহীদ হোসেন স্বপন।

