By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শীতে ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে করণীয়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

শীতে ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে করণীয়

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৯, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শীতে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া ডায়াবেটিক রোগীদের পায়ের বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ায়। এ রোগীদের পা এমনিতেই নাজুক। কারণ, স্নায়ুজনিত জটিলতার কারণে তাঁরা পায়ের আঘাত বা ক্ষত অনেক সময় বুঝতে পারেন না।

ডায়াবেটিক রোগীদের পায়ে ঠান্ডা-গরমের অনুভূতি কম থাকে। অনেক সময় সেঁক দিতে গিয়ে বা গরম পানি ব্যবহারের সময় তাঁরা নিজের অজান্তে পা পুড়িয়ে ফেলেন। তা ছাড়া শীতকালে পায়ের রক্ত সঞ্চালন কমে যায়। এগুলোর সম্মিলিত প্রভাবে পায়ের সামান্য ক্ষত থেকে মারাত্মক সংক্রমণ, আলসার বা পচন দেখা দিতে পারে। এমনকি পায়ের একটি অংশ বা সম্পূর্ণ পা কেটে ফেলার প্রয়োজন দেখা দিতে পারে।

শীতে পায়ের ফাটা অংশ দিয়েও জীবাণু সংক্রমণ হতে পারে। তাই শীতকালে ডায়াবেটিক রোগীদের পায়ের যত্নে বিশেষভাবে সচেতন হতে হবে।

করণীয়

  • প্রতিদিন পা পরীক্ষা করুন। পায়ে কোনো কাটা, ফোসকা, ত্বকের রঙে পরিবর্তন বা ক্ষত আছে কি না, তা ভালো করে দেখুন। প্রয়োজনে আয়না ব্যবহার করুন বা অন্যের সহায়তা নিন।
  • হালকা গরম পানি ব্যবহার করে নরম ব্রাশ বা মাজনি দিয়ে পা পরিষ্কার করুন। অনেকে শক্ত স্ক্রাবার দিয়ে বা বাথরুমের মেঝেতে পা ঘষে পরিষ্কার করেন। এর ফলে পায়ে ক্ষত হয়ে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
  • ধোয়ার পর অবশ্যই নরম কাপড় বা তোয়ালে দিয়ে আঙুলের ফাঁকসহ পুরো পা ভালো করে মুছতে হবে।
  • শুষ্ক ত্বক ও পা ফাটায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে আঙুলের ফাঁকে ময়েশ্চারাইজার লাগানো যাবে না।
  • পা উষ্ণ রাখতে নরম ও আর্দ্রতা শোষণকারী মোজা পরুন এবং সঠিক আকারের জুতা ব্যবহার করুন। প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করবেন, জুতা শুষ্ক রাখবেন।
  • উষ্ণ পানিতে পা ডোবানো, হিটার, হিটিং প্যাড বা ইলেকট্রিক কম্বল ব্যবহারের সময় সতর্ক থাকুন।
  • গোসলে গরম পানি ব্যবহার করলে হাত দিয়ে অথবা বাথ থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা চেক করুন।
  • সঠিক নিয়মে নখ কাটুন। নখ পুরু হলে, ভেঙে গেলে অথবা বিবর্ণ হলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • শীতে পর্যাপ্ত হাঁটাচলা না করার কারণে হাড়ের সংযোগস্থল আরও স্টিফ বা শক্ত হয়ে যায়, তখন ব্যথা বেশি বাড়ে। তাই ঠান্ডায় বাইরে না বেরোলেও ঘরের মধ্যেই হাঁটাচলা ও নিয়মিত ব্যায়াম করুন। সর্বশেষ কথা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
হার্ট অ্যাটাক বয়স দেখেনা! প্রতিদিনের এই অভ্যাস হার্টকে সুস্থ রাখে
ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব
ছয় মাস বয়স হলে শিশুকে যেসব খাবার দেবেন
কীভাবে চা খাওয়া ভালো
শীতে পা ফাটা থেকে প্রতিকার পেতে যা করবেন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নিহত বেড়ে ৫৩৮
জানুয়ারি ১২, ২০২৬
পেয়ারা থেকে লিভার ক্যান্সারের ওষুধ আবিষ্কার!
ডিসেম্বর ১৭, ২০২৫
ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনকে দেখতে গেলেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন
নভেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩৫
ডিসেম্বর ২৩, ২০২৫
যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৮, ২০২৬
ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক 
জানুয়ারি ১৬, ২০২৬
যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

৫০তম বিসিএস প্রিলির ফল রোডম্যাপ মেনেই, বলছে পিএসসি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা
বেগম খালেদা জিয়ার মাগফেরাতে জাগ্রত যুব সংসদের দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?