By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শিশুর বুকে কফ জমলে কী করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

শিশুর বুকে কফ জমলে কী করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৯, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৯, ২০২৬
Share
SHARE

শর্ষের তেল ভালো নাকি খারাপ?

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ১. শর্ষের তেল বেশ ঝাঁজালো। ছোট শিশুর ত্বক সংবেদনশীল। এই তেল ছোট শিশুর কোমল ত্বকের উপযোগী নয়।
২. শ্বাসের মাধ্যমে তেলের ক্ষুদ্র কণা শিশুর শ্বাসতন্ত্রে ঢুকে যেতে পারে। শর্ষের তেলে থাকা রাসায়নিকের প্রভাবে শিশুর শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। হতে পারে শ্বাসতন্ত্রের প্রদাহ। তা ছাড়া শর্ষের তেলে নানান রাসায়নিক মিশ্রিত থাকতে পারে। এগুলোর কারণে ক্ষতির ঝুঁকি আরও বাড়ে।
৩. তা ছাড়া গরম তেল মালিশ করে খালি গায়ে শিশুকে রোদে শুইয়ে রাখাও উচিত নয়। শীতের বাতাসে শিশুর ঠান্ডার সমস্যা বাড়ে।

Contents
  • শর্ষের তেল ভালো নাকি খারাপ?
  • ঘরোয়া সমাধান
  • খেয়াল রাখুন

ঘরোয়া সমাধান

  • কফের সমস্যা কমাতে শিশুকে পর্যাপ্ত তরল খাবার দিন। পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করা হলে আঠালো কফ সহজে বেরিয়ে যায়। ছয় মাস পেরিয়ে যাওয়া শিশুকে উষ্ণ পানীয় দিতে পারেন। আদার রস, তুলসীপাতা ও মধু থেকে উপকার মিলবে। এক বছরের কম বয়সী শিশুকে অবশ্য মধু দেওয়া উচিত নয়।
  • শিশুকে গরম পানির ভাপে শ্বাস নিতে দেওয়া যেতে পারে। তাতেও তার কষ্ট কমবে। তবে এ কাজে খুব সতর্ক থাকতে হবে। গরম পানি থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
  • ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
  • শিশুর বুকে ও পিঠে তিন বেলা ১৫ থেকে ২০ মিনিট গরম কাপড় দিয়ে সেঁক দিতে পারেন। তবে সেঁক দেওয়ার জন্য শিশুকে একেবারে খালি গায়ে রাখা যাবে না। শীতের উপযোগী কাপড় দিয়ে জড়িয়ে রাখুন।
  • শিশুর নাক বন্ধ থাকলে নাকে নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন। নরমাল স্যালাইন, অর্থাৎ শূন্য দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ড্রপ ফার্মেসিতে কিনতে পাওয়া যায়।

খেয়াল রাখুন

সমস্যার তীব্রতা কম থাকলে ঘরোয়া চিকিৎসাতেই কাজ হতে পারে। কয়েক দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে কিছু উপসর্গ দেখা দিলে জরুরিভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে ঘরোয়া সমাধানের জন্য সময় ব্যয় করার সুযোগ নেই। এমন কিছু উপসর্গ সম্পর্কে জেনে নিন—

  • কফের রং গাঢ় হলুদ, সবুজ বা লালচে হওয়া।
  • উচ্চমাত্রার জ্বর।
  • শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস নেওয়া।
  • শ্বাসপ্রশ্বাসের সময় অস্বাভাবিক শব্দ হওয়া কিংবা বুকের নিচের অংশ দেবে যাওয়া।
  • কাশতে কাশতে বেশ কয়েকবার বমি হয়ে যাওয়া।
  • বুকে ব্যথা।
  • অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়া, স্বাভাবিক চাঞ্চল্য একেবারেই কমে যাওয়া।
  • অতিরিক্ত খিটখিটে হয়ে পড়া।
  • তরল খাবার গিলতে না পারা।
  • আঙুল বা ঠোঁট নীলচে হয়ে যাওয়া।
  • ছোট শিশুর ক্ষেত্রে প্রতিটি শ্বাসের সঙ্গেই নাক ফুলে ওঠা।

চিকিৎসক প্রয়োজনমাফিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন প্রভৃতি ওষুধ দেবেন। শিশুদের ক্ষেত্রে সঠিক ডোজে ওষুধ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই নিজে থেকে ওষুধ দিতে যাবেন না। হিতে বিপরীত হতে পারে।
বুকে জমে থাকা কফ বের করার জন্য চিকিৎসক কখনো কখনো চেস্ট ফিজিওথেরাপির পরামর্শ দিতে পারেন। প্রক্রিয়াটি শিখে নিয়ে বাড়িতে নিজেরাই করাতে পারবেন।

নীরবে বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি! ভুল খাদ্যাভ্যাস এড়াতে  বিশেষজ্ঞ পরামর্শ
মাত্র ৩০ দিনেই কোলেস্টেরল কমান এই ৮টি প্রাকৃতিক উপায়ে!
শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন
তেলাপিয়া মাছ কি সত্যিই শরীরের জন্য বিপজ্জনক? খাবেন, না এড়িয়ে চলবেন?
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন–টিপু
জানুয়ারি ৩, ২০২৬
দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়—মুফতি ফয়জুল করীম
ডিসেম্বর ৯, ২০২৫
আজকের মুদ্রা বিনিময় হার
জানুয়ারি ১৬, ২০২৬
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ১১, ২০২৬
মুক্তির আগেই রেকর্ড গড়ল প্রভাসের হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’
জানুয়ারি ৮, ২০২৬
নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা কল্যাণ নিশ্চিত করা হবে –গোলাম মসীহ্
ফেব্রুয়ারি ৫, ২০২৬
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩০, ২০২৫
কাসেমীর বিপরীতে মনোনয়ন কিনলেন বিএনপির ৫ নেতা
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আইএসডি শিক্ষার্থীদের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?