By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৯, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। তাঁর আশঙ্কা, বিশ্বের নিষ্ঠুরতম মানুষেরা নিজেদের ইচ্ছেমতো সবকিছু দখল করে নেবে। জার্মানির প্রেসিডেন্ট এমন পরিস্থিতিকে ‘ডাকাতের আস্তানা’ হিসেবে উল্লেখ করে এর হাত থেকে বিশ্বব্যবস্থাকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো ঘটনাকে ইঙ্গিত করে জার্মানির প্রেসিডেন্ট এ কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর এ ধরনের বক্তব্য দেওয়ার ঘটনা বিরল। জার্মানির সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, এখন বিশ্বব্যাপী গণতন্ত্র এমন আক্রমণের মুখে পড়ছে, যা আগে কখনো হয়নি।

জার্মানির প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও তাঁর কথার কিছুটা গুরুত্ব রয়েছে। তিনি রাজনীতিবিদদের তুলনায় বেশি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন।

স্টাইনমায়ার ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা এবং ইউক্রেনে দেশটির পূর্ণমাত্রার হামলাকে বিশ্বব্যবস্থায় ভাঙন ধরানোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ভাঙনের ইঙ্গিত।

গত বুধবার রাতে এক সিম্পোজিয়ামে স্টাইনমায়ার বলেন, ‘তারপর আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের কথা, যে দেশটি এই বিশ্বব্যবস্থা গঠনে সাহায্য করেছিল।’

জার্মানির প্রেসিডেন্ট আরও বলেন, ‘ডাকাতের আস্তানায় রূপান্তরিত হওয়া থেকে বিশ্বকে বাঁচানোর বিষয় এটি। যেখানে নিষ্ঠুরতম মানুষেরা তাদের ইচ্ছেমতো সবকিছু দখল করে রাখে। যেখানে কোনো অঞ্চল বা পুরো দেশকেই কয়েকটি শক্তিশালী দেশের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়।’

বৃহস্পতিবার সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি-এর এক জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ জার্মানির নাগরিক মনে করে যুক্তরাষ্ট্র এখন আর জার্মানির নির্ভরযোগ্য কোনো সহযোগী দেশ নয়। ২০২৫ সালের জুনে এমন ধারণা পোষণকারী নাগরিকদের তুলনায় এ হার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নতুন জরিপে দেখা গেছে, মাত্র ১৫ শতাংশ মানুষ মনে করে, জার্মানি এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারবে। জার্মানিতে এমন ধারণা পোষণকারীদের এ হার এ পর্যন্ত চালানো নিয়মিত জরিপের ইতিহাসে সর্বনিম্ন।

এবারের জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ মানুষ মনে করে, তারা ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর নির্ভর করতে পারবে।

জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ জার্মানির নাগরিক ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রায় সমান সংখ্যক মানুষ মনে করে, ন্যাটোর সদস্যদেশগুলো জোটটির সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তা–সুরক্ষার ওপর নির্ভর করতে পারছে না।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহত
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল ॥ ট্রাম্প
শান্তি পর্ষদের প্রথম বৈঠক: গাজায় ৭০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা ট্রাম্পের
খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম, উদ্বেগে আইসিসি
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ধানের শীষকে অবহেলা করার সুযোগ নেই– ফতেহ রেজা রিপন
নভেম্বর ২৬, ২০২৫
৫০তম বিসিএস প্রিলিমিনারির শেষ মুহূর্তে ১০ পরামর্শ
জানুয়ারি ২৫, ২০২৬
বিজয় এবার ফুটবলেরই হবে: মাকসুদ
জানুয়ারি ২১, ২০২৬
জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম…গিয়াসউদ্দিন
জানুয়ারি ২, ২০২৬
পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট স্থগিত
জানুয়ারি ৫, ২০২৬
সোনারগাঁয়ে জমি দখলে বাধা দেওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০
জানুয়ারি ২০, ২০২৬
শ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
মার্চ ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

ইফতারির মেনুতে সাম্মাম ও তরমুজ, বাড়ছে বেচাকেনা

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী ছিলেন– জাকির খান
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে প্রেম! কে এই লারিসা
ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
ফ্ল্যাট কিনতে পাশে আছে ব্যাংক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?