By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলো যুক্তরাষ্ট্র
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলো যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৯, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের শুল্ক হ্রাস প্রস্তাবে মার্কিন পক্ষ ইতিবাচক প্রতিক্রিয়া জানালো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন। বিষয়টি আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
ড. খলিলুর রহমান এই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি প্রয়োগের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ইতোমধ্যেই বাণিজ্য ঘাটতি কমাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে চুক্তির গুরুত্বপূর্ণ কিছু ধারা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।
সাক্ষাৎকালে ড. রহমান বর্তমান ২০ শতাংশ শুল্ক কমিয়ে পারস্পরিক শুল্ক হ্রাসের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। বিশেষ করে মার্কিন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পোশাকের ওপর শুল্ক কমানো বা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে তিনি গুরুত্ব সহকারে প্রস্তাবটি পর্যালোচনা করতে সম্মত হন।
উভয়পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত এবং কার্যকর করার লক্ষ্যে বাকি থাকা বিষয়গুলো দ্রুত সমাধান করার তৎপরতায় একমত পোষণ করেছে। ড. রহমান আশা প্রকাশ করেন, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক যোগাযোগ আরও দৃঢ় হবে।
এছাড়া, মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রদূত গ্রিয়ারকে আমন্ত্রণ জানান, যাতে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ আরও সহজ হয়। পাশাপাশি, ড. রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিল নিশ্চিতকরণের অনুরোধ করলে রাষ্ট্রদূত গ্রিয়ার প্রয়োজনীয় প্রচেষ্টার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার
সুখবর পেলেন বিএনপির আরও ১৫ নেতা
তফসিল ঘোষণা জাতীয় নির্বাচন ১২ই ফেব্রুয়ারি
বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ
শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

শীতকালে কী ধরনের অ্যালার্জি আমাদের ভোগায়, কীভাবে সচেতন থাকবেন
ডিসেম্বর ২৮, ২০২৫
ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
ডিসেম্বর ১৫, ২০২৫
তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
জানুয়ারি ৫, ২০২৬
৫ হাজার কিলোমিটার পথ উড়ে কীভাবে ক্যালিফোর্নিয়ায় গেল গ্যালাপাগোসের অ্যালবাট্রস
ফেব্রুয়ারি ৩, ২০২৬
হাড়-গিঁটের ব্যথায় কাবু হয়ে পড়ছে শরীর? সাবধান এখনই
ডিসেম্বর ১৭, ২০২৫
নাহিদ ইসলামের হাতে ‘পাল্লা-কলি’ তুলে দিলেন জামায়াত আমির
জানুয়ারি ২৩, ২০২৬
রজব মাসের অনন্য ফজিলত
ডিসেম্বর ২৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা!  বিসিবির স্পষ্ট ঘোষণা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৭, ২০২৬
আজকের মুদ্রা বিনিময় হার
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
চার দিনের সংঘাতের পর ভারত–পাকিস্তান কি শান্ত হয়ে এল
দুই বিদ্রোহীতে বিএনপির ভোট তিন ভাগ হওয়ার শঙ্কা, সুবিধা নিতে চায় জামায়াত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?