By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজিজুরের জানাজার আগে দলটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব আজিজুর রহমানকে সন্ত্রাসীরা গুলি করে। তাঁকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার আজিজুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পূর্বঘোষণা অনুযায়ী বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজিজুর রহমানের মরদেহ আনা হয়। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী, কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এস এম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলীসহ নেতা-কর্মীরা অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান বলেন, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তারা যারাই হোক তাদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

সরকারের উদ্দেশে হাবিব উন নবী খান বলেন, ‘আমাদের সহকর্মীরা ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। আমরা আশা করব, এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না। তাই সরকারকে বলব, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘একটি মহল নির্বাচন বানচাল করার জন্য হত্যাকাণ্ড সংঘটিত করছে। মুছাব্বির একজন সাহসী সৈনিক ছিলেন। শত শত মামলা, নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু রাজপথ ছাড়েননি। আমরা মনে করি, মুছাব্বিরের হত্যাকাণ্ড নির্বাচন বানচালকারীদের চক্রান্তের অংশ। উদ্দেশ্য একটাই, দেশকে অস্থিতিশীল করা। আমাদের অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’

আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ
জানুয়ারি ৩১, ২০২৬
বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়
ডিসেম্বর ১৪, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
জানুয়ারি ৪, ২০২৬
নারায়ণগঞ্জে  বিএনপির প্রার্থীদের সামনে স্বতন্ত্র আতঙ্ক
জানুয়ারি ৬, ২০২৬
ভালভের্দের ‘দ্রুততম’ রকেটে চড়ে ফাইনালে বার্সার সামনে রিয়াল
জানুয়ারি ৯, ২০২৬
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি
জানুয়ারি ১৩, ২০২৬
২ ওভারে উইকেটশূন্য সাকিব, তবুও জিতল তাঁর দল
ডিসেম্বর ২০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

জনগন বিএনপি কে ক্ষমতায়  আনে সাস্হ্যখাতে সংস্কার করা হবে – এড,সাখাওয়াত 

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
সাড়ে সাত বছর পর চট্টগ্রাম বন্দরে এল যুক্তরাষ্ট্রের ভুট্টা
গাজায় ইসরাইলি হামলায় ছয় শিশুসহ নিহত ২৩
হাদির উপর গুলি বর্ষণকারীর দ্রুত গ্রেফতার করতে হবে-মুফতি মাসুম বিল্লাহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?