By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ এ আদেশ দেন। একই সঙ্গে উদ্ধার করা ১ লাখ ২০ হাজার টাকা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে গতকাল বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করে দুদক। বিষয়টি নিশ্চিত করে দুদকের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার বিকেলে দুদকের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অভিযান পরিচালনা করে। দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী তাঁর প্রয়াত স্ত্রী শিক্ষক শিরিনা আক্তারের পেনশন–সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে গেলে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে তিনি ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গতকাল বুধবার ওই টাকা নেওয়ার সময় দুদকের কর্মকর্তারা ওই শিক্ষা কর্মকর্তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আশরাফুল আলমের আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিকের শিক্ষকেরা। তাঁরা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম শৌচাগারে গেলে সুযোগ বুঝে একটি পক্ষ তাঁর টেবিলে টাকা রেখে যায়। পরে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তাঁরা।

এর আগে শিক্ষা কর্মকর্তাকে আটকের প্রতিবাদে বুধবার রাতে শিক্ষক ও কর্মকর্তারা দুদক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ওই কর্মকর্তার মুক্তির দাবিতে স্লোগান দেন।

জকসুতে শিবিরের জয়ের চার কারণ
রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়
আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম
বুয়েটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু, বিজ্ঞপ্তিতে জানানো হলো
শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সৌদি বাদশাহ সালমানের স্বাস্থ্য ‘স্বস্তিদায়ক’
জানুয়ারি ১৭, ২০২৬
আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির
জানুয়ারি ৩১, ২০২৬
একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন
ডিসেম্বর ২২, ২০২৫
রাজপথের নেতাকর্মীরা বিএনপির প্রকৃত শক্তি– মাসুদুজ্জামান
নভেম্বর ২৬, ২০২৫
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
ডিসেম্বর ২৪, ২০২৫
‘সাম্রাজ্যের সমাধিস্থল’
জানুয়ারি ২, ২০২৬
মধুমতি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

১১ দলীয় সমঝোতায় এনসিপির লড়াই যেসব আসনে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (১৮ ডিসেম্বর ২০২৫)
নূর হোসেনের ভাই বোবা ডাকাত গ্রেফতার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নারায়ণগঞ্জ-৪ খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন আনোয়ার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?