By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর এবার তার-ই সহধর্মিণী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো একটি অঙ্গরাজ্যের সড়কের নামকরণের প্রস্তাব অনুমোদন করলো জনপ্রতিনিধিরা। 

মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির অতি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত কারপেন্টার স্ট্রিট নামে থাকা সড়কটি দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নামে পরিচিতি লাভ করবে। যে সড়কটি বাংলাদেশের সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর নাম দিয়ে মিনি সাইন লাগানো হবে।

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ভূমিকা সহ বেশ কিছু দিক সংক্ষিপ্ত আকারে তুলে ধরে তার নামে একটি সড়কের নামকরণের অনুরোধ ও প্রস্তাব উত্থাপন করেন সংশ্লিষ্ট সিটির নব-নির্বাচিত প্রো-মটেম কাউন্সিলম্যান কামরুল হাসান। একই সময় অপর দু’জন কাউন্সিলম্যান যথাক্রমে নাঈম লিয়ন চৌধুরী ও মুহতাসিন সাদমান সস্বপক্ষে জড়ালো বক্তব্য প্রদান করেন। এ নিয়ে পক্ষ-বিপক্ষে আলোচনার পর সর্বোচ্চ মতামতে গত মঙ্গলবার (১/৬/২০২৬ইং) হেমট্রামিক সিটি কাউন্সিল কতৃপক্ষ তা অনুমোদন করেন। 

এদিকে এমন খবর তাতক্ষনিক মিশিগানের সর্বত্র চাউর হলে বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভান্যুধ্যায়ীরা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন।

বাংলাদেশী জনপ্রতিনিধিদের প্রাধান্য প্রাধান্য বিস্তারে থাকা হেমট্রামিক সিটি কাউন্সিলের এমন সিদ্ধান্ত গ্রহণকে বাংলাদেশী কমিউনিটি ইতিবাচক হিসেবেই দেখছেন। 

বিএনপি নেতা-কর্মীরা ছাড়াও নানান রাজনৈতিক চেতনায় বিশ্বাসী অনেক প্রবাসী একে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের লাল-সবুজের পতাকার পরিচিতি আরো বৃদ্ধি পাবে বলে অভিমত প্রকাশ করেছেন।

ওই সিটির জসকম্পো ও কনান্ট স্ট্রিটের মাঝামাঝি অংশের এই স্থানটি বেগম খালেদা জিয়ার নামে নামকরনের অনুমোদন গৃহিত হওয়ার পেছনে বাংলাদেশী কয়েক জনপ্রতিনিধি ও কমিউনিটির একাধিক ব্যক্তিবর্গের চেষ্টা মূলত প্রভাবান্বিত করেছে। 

শুধু তাই নয়, এমন আলোচিত প্রস্তাব অনুমোদনে সহায়তা অর্থাৎ সমর্থন ছিল একই সিটি কাউন্সিলে থাকা ইয়েমেনী বংশোভূত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের আন্তরিক ইচ্ছের প্রতিফলন।

উল্লেখ্য, ওই সিটিতে বর্তমানে একজন কাউন্সিলম্যান (প্রোটেম) সহ চার বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলম্যান নাগরিকদের ভোটে দায়িত্ব পালন করছেন। যা সংশ্লিষ্ট কাউন্সিলে সর্বোচ্চ সংখ্যাক। 

বলাবাহুল্য, তার আগেও যুক্তরাষ্ট্রের শিকাগো  শহরের একটি সড়কের নামকরণ হয়েছিল বাংলাদেশের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে।

এবার বেগম খালেদা জিয়ার নামে একই ভাবে মিশিগানের একটি সড়কের নামকরনের প্রস্তাব অনুমোদন হওয়াটাকে অনেকেই স্বামী-স্ত্রী’র এক ঐতিহাসিক যুগল বিজয় বলে মন্তব্য করে বেশ আলোচনার ঝড় তুলেছেন।

আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
ভারতে বসে হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎
এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি: মির্জা আব্বাস
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ
ফেব্রুয়ারি ১০, ২০২৬
গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার
জানুয়ারি ১১, ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান
জানুয়ারি ২৯, ২০২৬
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১, ২০২৫
কোরীয় গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
জানুয়ারি ২৫, ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ডাকা হবে গুলশান অফিসে
জানুয়ারি ১০, ২০২৬
যোগ্য পিতার যোগ্য সন্তান
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

রাফিনিয়া-ভিনিদের ‘মরু-থ্রিলার’, রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা
ছয় মাস বয়স হলে শিশুকে যেসব খাবার দেবেন
মুক্তির আগেই রেকর্ড গড়ল প্রভাসের হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’
এটি এমন এক ঐতিহাসিক বিদায়—যা যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?