By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস রাইট এ ঘোষণা দেন।

এ ঘোষণার এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতারা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন।

মায়ামিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস আয়োজিত এক জ্বালানি সম্মেলনে ক্রিস রাইট বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে আসা অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করতে যাচ্ছি। প্রথমে মজুত থাকা তেল এবং পরে দেশটির উৎপাদিত সব তেল অনির্দিষ্টকালের জন্য আমরাই বিশ্ববাজারে বিক্রি করব।’

গত শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে উঠিয়ে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর তাঁর সহযোগীরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। এমন রাজনৈতিক পটপরিবর্তনের কয়েক দিনের মধ্যে ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার জ্বালানি তেল রপ্তানি সহজ করতে দেশটির জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

ক্রিস রাইট বলেন, ‘যন্ত্রাংশ ও সরঞ্জাম আমদানির মাধ্যমে ভেনেজুয়েলার জ্বালানি তেলশিল্পকে ধসে পড়ার হাত থেকে রক্ষা এবং উৎপাদন বাড়াতে আমরা দেশটির বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি।’

ক্রিসের মতে, ভেনেজুয়েলায় জ্বালানি তেল উৎপাদন আগের মতো দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশিতে ফিরিয়ে আনতে হাজার কোটি ডলার বিনিয়োগ ও দীর্ঘ সময়ের প্রয়োজন। তবে স্বল্প মেয়াদে ছোটখাটো মেরামত ও যন্ত্রাংশের মাধ্যমে দৈনিক উৎপাদন কয়েক লাখ ব্যারেল বাড়ানো যাবে।

ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ভেনিজুয়েলার তেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প
নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
ট্রাম্পের ৫০০ কোটি ডলারের মানহানি মামলা খারিজের আবেদন করবে বিবিসি
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি
ডিসেম্বর ২৩, ২০২৫
জনগণ বিশ্বাস করে আগামী দিনে তারেক রহমান দেশের কর্ণধার হবেন: দুদু
জানুয়ারি ৫, ২০২৬
রমজানে চারটি আমল যা বেশি বেশি করা উচিত
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই
জানুয়ারি ২৭, ২০২৬
আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম
জানুয়ারি ৮, ২০২৬
আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না: থালাপতি বিজয়
জানুয়ারি ২৬, ২০২৬
ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন সাদিকরা, ক্ষোভ প্রকাশ সর্ব মিত্র চাকমার
ফেব্রুয়ারি ২১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

বৃষ্টি-বন্যা-তীব্র শীতে ভয়াবহ ভোগান্তিতে ফিলিস্তিনিরা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২৮, ২০২৫
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের জরুরি নির্দেশনা
যেসব ভুল ধারণায় মানুষ ভেবে বসে রোজা ভেঙে গেছে
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূইঁয়াকে হত্যার হুমকিও অপপ্রচারের দায়ে ৩ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?