By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকার এই ৩ স্থানে বায়ুর মান খুব খারাপ, আপনি কী করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ঢাকার এই ৩ স্থানে বায়ুর মান খুব খারাপ, আপনি কী করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর বাতাস আজ বৃহস্পতিবার সকালে ‘অস্বাস্থ্যকর’। সকাল সোয়া আটটার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ১৭৩। বায়ুর এই মান নিয়ে বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান নবম। নগরজুড়েই ব্যাপক দূষণ। কিন্তু তিনটি স্থানের অবস্থা খুব খারাপ। এসব এলাকার মধ্যে একটির অবস্থা দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণের এ পরিস্থিতিতে সুরক্ষায় নগরবাসীর জন্য কিছু পরামর্শও দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। এই প্রতিষ্ঠানটিই বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। স্কোর ২২২।

ঢাকার ৩ স্থানে ভয়ানক দূষণ

বায়ুদূষণ এখন ঢাকার নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী। চলতি বছরের শুরু থেকেই ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে।

আজ সকালে ঢাকার ৩ স্থানে বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো গুলশানের বে’জ এইজওয়াটার  (৩৩০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৯৯) ও গোড়ান (২৩৯)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ।

শুকনা মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আসিফ নজরুলের অনুরোধ
হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত জাইমা রহমান
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে নারায়ণগঞ্জ বিএনপি
ডিসেম্বর ২৪, ২০২৫
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
ডিসেম্বর ২৮, ২০২৫
নারায়ণগঞ্জ-৪ খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন আনোয়ার
ডিসেম্বর ২৬, ২০২৫
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা যাবে যেসব দৃশ্য
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ডিসেম্বর ২৭, ২০২৫
প্রকাশ্য নগত টাকা বিতরণ জরিমানা দিলেন কাসেমী
জানুয়ারি ৩১, ২০২৬
জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-মুফতি মাসুম বিল্লাহ
ফেব্রুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

ভিনিসিয়ুসকে ‘পাঁচবার বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর
রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকলেও কমতে পারে তাপমাত্রা
পাখিরা টিকবে তো
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?