By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ও খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব।

তার ভাষায়, অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক সংলাপ বড় বড় সমস্যার সমাধান বের করতে পারে।

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, আজকে যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

তিনি বোর্ডকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন। তামিম মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজন হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু জনমতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন তামিম।

তিনি বলেন, মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে বড় সংগঠন পরিচালনা করা সম্ভব নয়।

নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশের এবং খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন।

জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি
২০২৬ বিপিএলে ব্যাটে-বলে সেরা কারা
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
ভারতে ‘মারাত্মক নিরাপত্তাঝুঁকি’ দেখছে বিসিবি, আইসিসির চোখে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে গেলো ট্রাক, নিহত ১
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
ডিসেম্বর ১৯, ২০২৫
ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ
জানুয়ারি ১৮, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর
জানুয়ারি ২৬, ২০২৬
নারায়ণগঞ্জে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম ও সেলিম মাহামুদ
ডিসেম্বর ২১, ২০২৫
সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
ফেব্রুয়ারি ৩, ২০২৬
দুর্বল শ্রেণিতে নামার ধাক্কা, সেই ৮ কোম্পানির শেয়ারের দরপতন আজও
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা  জানালেন জামায়াত আমির

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩১, ২০২৫
ক্ষোভ ঝাড়লেন নুসরাত
টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক
অচিরেই দেশে ফিরছেন এটি এম কামাল, দোয়া চাইলেন খালেদা জিয়ার জন্য
সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ও জনসংযোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?