By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৮, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আগামী সরকারকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দলের এক আলোচনা সভায় হাসনাত কাইয়ূম এমন মন্তব্য করেন। ‘বিভাজনের মাফিয়াতান্ত্রিক রাজনীতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জনগণের করণীয়’ শীর্ষক এই আয়োজনে তিনি প্রধান আলোচক ছিলেন।

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, ‘“এস্টাবলিশমেন্ট” ও তার অংশ হিসেবে নির্বাচন কমিশন দুই দলের মধ্যে নির্বাচনকে আটকে রাখছে।…এর ফলাফল হলো একাত্তর ও একটি লিবারেল সোসাইটির (উদারপন্থী সমাজ) পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে বিএনপির লুটপাট আর দখলবাজি মেনে নিতে হবে। আবার ইসলামি সেন্টিমেন্ট (অনুভূতি) থেকে কিংবা সংস্কারের পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে জামায়াতে ইসলামীর গণহত্যা চেপে যেতে হবে।’

হাসনাত কাইয়ূম বলেন, ‘এ দুই ধারার বাইরে আপনি একাত্তরের পক্ষে, সংস্কারের পক্ষে, চব্বিশ ও নব্বইয়ের পক্ষে, লিবারেল সোসাইটির (উদারপন্থী সমাজ) পক্ষে ভোট দিতে চাইলে আপনার সামনে কোনো অপশন নির্বাচন কমিশন রাখেনি।’

নির্বাচন কমিশন আদালতের রায় অমান্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি অভিযোগ করে হাসনাত কাইয়ূম বলেন, ‘আমরা নির্বাচন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতে কঠোর কোনো ব্যবস্থা নিইনি। এখন আবার স্বতন্ত্র নির্বাচন করার ক্ষেত্রে পুলিশ দিয়ে আমাদের সমর্থকদের ভয় দেখিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হচ্ছে।’

স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়ন নিশ্চিত করতে আপিলসহ প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন হাসনাত কাইয়ূম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে, প্রয়োজনে মামলাও করা হবে বলে জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি।

সভায় অন্যদের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, অহিংস আন্দোলন বাংলাদেশের সভাপতি আবুল বাশার, ব্রহ্মপুত্র রক্ষা কমিটির সমন্বয়ক আবুল কালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দলের সহসভাপতি হাবিবুর রহমান রাজা।

ঢাকার ৮ স্থানের বায়ু আজ সকালে ভয়ানক দূষিত, সুরক্ষায় আপনি যা করবেন
নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী
জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নতুন যে নির্দেশনা দিল ইসি
নোয়াখালী থেকে তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৩২
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে সিপিবির বিক্ষোভ
জানুয়ারি ৮, ২০২৬
শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবেন তারেক রহমান
জানুয়ারি ১১, ২০২৬
হৃদরোগ ও বিষণ্নতা একসঙ্গে কেন বাড়ে? ইউরোপীয় গবেষণায় মিলল উদ্বেগজনক যোগসূত্র
ডিসেম্বর ২১, ২০২৫
ফতুল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
ডিসেম্বর ৭, ২০২৫
দুই বিদ্রোহীতে বিএনপির ভোট তিন ভাগ হওয়ার শঙ্কা, সুবিধা নিতে চায় জামায়াত
ফেব্রুয়ারি ৩, ২০২৬
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশে একমত: জেলেনস্কি
ডিসেম্বর ২৯, ২০২৫
কমছে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান, কেন এমন হচ্ছে, মানুষ–কৃষির ওপর প্রভাব কী
জানুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৫, ২০২৬
জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’র দাপট, বিপর্যস্ত জনজীবন
ফিরে দেখা
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?