By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চার দিনের সফরে ঢাকার বাইরে কোথায় কোথায় যাচ্ছেন তারেক রহমান?
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

চার দিনের সফরে ঢাকার বাইরে কোথায় কোথায় যাচ্ছেন তারেক রহমান?

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৭, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় ধরনের সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা প্রদক্ষিণ করবেন।

Contents
  • চার দিনের সফরসূচি
  • নিরাপত্তা ও আচরণবিধি

জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদ থেকে শুরু করে নানি মরহুমা তৈয়বা মজুমদার ও মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতিধন্য জনপদে এটিই হবে তারেক রহমানের প্রথম সরাসরি গণসংযোগ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। বরং গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জুলাই–আগস্ট বিপ্লবের শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এ সফরের মূল উদ্দেশ্য।

চার দিনের সফরসূচি

প্রথম দিন (১১ জানুয়ারি):
ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বগুড়ায় রাত্রিযাপন করবেন। এদিন টাঙ্গাইলে তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

দ্বিতীয় দিন (১২ জানুয়ারি):
বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন তিনি। রংপুরে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দিনাজপুরে নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন।

তৃতীয় দিন (১৩ জানুয়ারি):
পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সাংগঠনিক বৈঠক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

চতুর্থ দিন (১৪ জানুয়ারি):
রংপুর ও বগুড়ায় সমাপনী কর্মসূচিতে অংশ নিয়ে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

নিরাপত্তা ও আচরণবিধি

তারেক রহমানের সফর ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার-এর সই করা একটি চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, সফরকালে নির্বাচনী আচরণবিধি যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সে বিষয়ে কঠোর নজর রাখা হবে।

এ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া যেমন সারা জীবন গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তারেক রহমানও সেই পথেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।’

ভাঙচুরের দেড় বছর পরও সংস্কার হয়নি বরিশালের বধ্যভূমি ও টর্চার সেল
৭ জেলায় সমাবেশ করে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে
বন্ধ শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় মন্ত্রী-উপদেষ্টা
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

‘যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা’
জানুয়ারি ৩১, ২০২৬
বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী ছিলেন– জাকির খান
জানুয়ারি ৩, ২০২৬
ঈদের সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হলে যা করবেন
মার্চ ২০, ২০২৬
৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি
নভেম্বর ২৬, ২০২৫
এক ট্রফিতেই ভারতের তিন ইতিহাস
মার্চ ৯, ২০২৬
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী
মার্চ ৩০, ২০২৬
ভোটের কঠিন সমিকরনে পড়েছেন সাবেক এপি আবুল কালাম
ফেব্রুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগরসদর

বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩ তম মৃত্যুবার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৯, ২০২৫
আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টিকার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশিসহ তিন বিজ্ঞানীর স্বীকৃতি
আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি 
‘বনলতা এক্সপ্রেস’–এ চমক, প্রথমবার অভিনয়ে দেখা যাবে এই গায়িকাকে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?