By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৭, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত তথ্যের ভুল ছিল, যা সংশোধন করা হয়েছে। পঞ্চগড়–১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারজিস আলম এ কথা জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে এনসিপির পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা হওয়ায় পঞ্চগড়–১ আসনে সারজিস আলম ১১–দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমার মনোনয়নপত্র দাখিলের সময় যে হলফনামা ও আয়কর রিটার্ন জমা দিয়েছি, সেখানে আমার আইনজীবীর টাইপিংয়ে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। সেখানে ৯ লাখ টাকার জায়গায় ভুলক্রমে ২৮ লাখ টাকা লেখা হয়েছে। বিষয়টি মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সবার সামনেই তুলেছিলেন। সেখানে অন্য দলের প্রার্থীসহ অনেকেই ছিলেন। সেখানে কারও কোনো আপত্তি ছিল না এবং আইনগতভাবে আমাদের সংশোধন করে দেওয়ার সুযোগ ছিল। এমনকি আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল, যা আমরা আজ (বুধবার) সংশোধন করে সাপ্লিমেন্টারি কাগজপত্র জমা দিয়েছি।’

সারজিস আলম বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি আমার চোখে পড়েছিল। প্রথমে এটি ডেইলি স্টারের পক্ষ থেকে এসেছিল। সেখানে বলা হয়েছে যে, আমার আয়কর রিটার্ন ও হলফনামার তথ্যের মধ্যে গরমিল রয়েছে। অত্যন্ত দুঃখজনক যে ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, যাঁরা এই আইনের বিষয়ে অভিজ্ঞ বা নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাঁদের কাছ থেকে বিষয়গুলো ঠিকমতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে, যেন এখানে কত টাকা অসৎ পথে উপার্জন করা হয়েছে। কত টাকা দেখিয়েছি, এটার মনে হয় হিসাব মেলাতে পারিনি। তো এটার মধ্যে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এ ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এতে আমার জায়গা থেকে মনে হয়েছে যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন প্রার্থীকে হয়রানি করা।’

সারজিস আলম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকটিভিস্ট রয়েছে, যারা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান, দেশ বা এজেন্সির এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা করছে। এখানে রাজনৈতিক দল হিসেবে হেয়প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা কিংবা জুলাই অভ্যুত্থানে যাঁরা বিভিন্ন সময় নেতৃত্বে ছিলেন, তাঁদের প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার অপচেষ্টা করা হচ্ছে।’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, দেশে যত এজেন্সি আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে, তাদের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, আপনারা আমার বিরুদ্ধে তদন্ত করেন। গত এক থেকে দেড় বছরের মধ্যে আমার বিরুদ্ধে যদি বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, আমার বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আমি তা–ই মেনে নেব।’ এ সময় তিনি নির্বাচনের আগে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

বিএনপির বিরুদ্ধে তাঁর নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে সারজিস আলম বলেন, ‘এখনই যদি তারা এ রকম পেশিশক্তির দাপট আর কালোটাকার প্রভাব দেখায়, তাহলে এভাবে চলতে থাকলে মনে হয় না নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। আমরা এটা এখন মিডিয়ায় বলছি। এরপর আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব, এসব বিষয়ে ব্যবস্থা নিতে।’

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
জানুয়ারি ১৯, ২০২৬
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
বিগ ব্যাশে বাংলাদেশি ভেলকি: রিশাদের হাতে স্পিনারদের পতাকা
ডিসেম্বর ২৯, ২০২৫
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ১১, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটি
নভেম্বর ২, ২০২৫
শীতকালে রোদ নেওয়া কি স্বাস্থ্যকর? নিয়ম জানুন!
ডিসেম্বর ১২, ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগরসদর

এটিএম কামালের মায়ের ইন্তেকাল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ৫, ২০২৬
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শংকিত–মামুনুল হক
কয়েক শ বছরের ইতিহাসে ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে গ্রেপ্তার হন অ্যান্ড্রু
কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার–স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?