By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৭, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনীত হয়েছে। উৎসব ঘিরে দেশের দর্শকদের বাংলাদেশের সিনেমগুলোর দিকেই চোখ থাকবে। আয়োজনে আরও থাকছে ৭০টির বেশি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ১১টি শাখায় এই সিনেমাগুলো প্রদর্শিত হবে।

এই আয়োজনের মূল প্রতিযোগিতা শাখা এশিয়ান কম্পিটিশন বিভাগে বাংলাদেশের কোনো সিনেমা নেই। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আলাদা সেকশন বাংলাদেশ প্যানারোমায় প্রদর্শিত হবে ৯টি সিনেমা। এসব সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানার ‘নয়া মানুষ’। তরুণ নির্মাতা ও একদল তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে সিনেমা ‘উড়াল’। এই সিনেমাও জায়গা পেয়েছে ২৪তম আয়োজনে। এ ছাড়া বিপ্লব কুমার পালের ‘ধামের গান’, অনন্য প্রতীকের ‘নয়া নোট’, সুমন ধরের সিনেমা ‘আগন্তুক’ প্রদর্শিত হবে। এ সেকশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আহমেদ হাসানের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সিনেমাটি এ মাসের ১৬ তারিখে হলে মুক্তির কথা রয়েছে।

তরুণ আরেক নির্মাতা মনিরুল হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, জ্যাক মীরের সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’ ছাড়া এই বিভাগে দর্শকদের জন্য চমক হিসেবে রয়েছে তানিম নূরের সিনেমা ‘উৎসব’। সিনেমাটি গত বছর ঈদে মুক্তির পর আলোচনায় আসে।

বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট
১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে সাজানো বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশন। এখানে বাংলাদেশের তরুণ নির্মাতাদের সিনেমার মধ্যে রয়েছে আবির ফেরদৌসের ‘স্পাইট’, উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’, গোলাম মুস্তাকিম ও হাসিব আহমেদের ‘যাত্রা বিরতি’, শুভাশিস সিনহার ‘হুনাসরি’, সাজিদ শামসের ‘বৈঠক’, প্রদীপ্ত সাহার ‘অন্তঃসার’, আহমেদ হাসানের ‘সং ফ্রম দ্য সাউথ’, তানহা তাবাসুমের ‘হোয়াট ইফ’। এ বিভাগের সর্বশেষ সিনেমা হিসেবে প্রদর্শিত হবে তৌহিদ তুষারের ‘বিফোর দ্য এন্ড’।

ওয়ার্ল্ড সিনেমা ও উইমেন সেকশন
বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দিয়ে সাজানো হয়েছে ওয়ার্ল্ড সিনেমা শাখা। এই বিভাগে রয়েছে ৪৯টি সিনেমা। এর মধ্যে বাংলাদেশের ২টি সিনেমা জায়গা পেয়েছে। আবদুস সামাদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ ও শেখ আল মামুন পরিচালিত সিনেমা ‘ড্রেইনড ড্রিম’। এ ছাড়া নারী নির্মাতাদের ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো হয়েছে উইমেন সেকশন। এখানে দেশের ৫ নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে। আফরোজা হোসাইনের তিমির ‘গান’, প্রজ্ঞা পারমিতা দাসের ‘পটারি: দ্য ফরগটেন আর্ট’, চৈতালি সমাদ্দারের ‘মারিয়ম’, শায়লা রহমানের ‘ঝরা পাতার চিঠি’ ও স্বর্ণা মাহমুদের ‘দ্য রোড টু মাই ফাদার’।

রয়েছে আরও দেশের সিনেমা
স্পিরিচুয়াল সেকশনে প্রদর্শিত হবে ১২টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে একমাত্র বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ মনোনয়ন পেয়েছে। চিল্ডেন ফিল্ম সেকশনে দেখানো হবে শিশুদের ঘিরে গল্পগুলো। এই শাখায় মনোনয়ন পেয়েছে ১৫টি স্বল্পদৈর্ঘ্য। এর মধ্যে বাংলাদেশের শিয়াম শ্যামস ও সায়বা তালুকদারের ‘শব্দের ওপারে’, নাজমুল হুদার ‘পরিণাম’। শর্টস অ্যান্ড ইন্ডিপেনডেন্ট সেকশনে প্রদর্শিত হবে ৮১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

এর মধ্যে বাংলাদেশের ১৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনয়ন পেয়েছে। এবার ওপেনটি বায়োস্কোপ সেকশনে প্রদর্শিত হবে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে দেশের ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’, বড়ুয়া সুনন্দার ‘ডট’ ও সবুজ খানের ‘বেহুলা দরদী’ ও রাইসুল ইসলামের ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমা।

আয়োজন সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ৫টায় প্রদর্শিত হবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’ (চীন)। সমাপনী অনুষ্ঠান হবে ১৮ জানুয়ারি।

পুরস্কার বিতরণী ও উৎসবের সেরা সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে।

‘এটা আমাদেরই গল্প’ নাটকের অবিশ্বাস্য রেকর্ড
আজ থেকে খোলা সেন্টমার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা
নৃশংস, ভয়ংকর নায়কে আস্থা রাখছে বলিউড
নিরীহ রূপকথার আড়ালে কদর্য জগৎ দেখায় যে সিনেমা
মাঝে মাঝে সারপ্রাইজ পেলে তো ভালোই হয়…
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সপ্তাহের চাকরির প্রশ্ন-৫৮
জানুয়ারি ১৫, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ – ৩ আসনে মনোয়ন সংগ্রহ করলেন অঞ্জন দাস
ডিসেম্বর ২৭, ২০২৫
নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা
জানুয়ারি ৯, ২০২৬
ওয়াইনের সাথে স্প্রাইট মেশাই দ্রুত কাজের জন্য
জানুয়ারি ৭, ২০২৬
ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগররাজনীতিসদর

ডেঙ্গু জ্বর আক্রান্ত বিএনপি নেতা আনু

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৭, ২০২৫
বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান
ফিরছে জয়-কুসুম জুটি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?