By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, দেখে নিন কে কার মুখোমুখি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, দেখে নিন কে কার মুখোমুখি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৭, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আফ্রিকা কাপ অব নেশনসে শেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ও ফেবারিট আলজেরিয়া। বুরকিনা ফাসোকে ৩-০ গোলে হারানোর পথে আইভরি কোস্টের হয়ে আলো ছড়িয়েছেন আমাদ দিয়ালো।

অন্য ম্যাচে আলজেরিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আদিল বুলবিনা। ১১৯ মিনিটে তাঁর করা একমাত্র গোলেই ডিআর কঙ্গোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আলজেরিয়া।

গতকাল রাতে আলজেরিয়া ও আইভরি কোস্টের জয়ে চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালের লাইনআপ। আগামী শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মালি খেলবে সেনেগালের বিপক্ষে এবং ক্যামেরুনের প্রতিপক্ষ মরক্কো। পরের দিন অর্থাৎ ১০ জানুয়ারি শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আলজেরিয়া মুখোমুখি হবে নাইজেরিয়ার ও পরের ম্যাচে মিসরের প্রতিপক্ষ আইভরি কোস্ট।

রাবাতে ডিআর কঙ্গোর বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো গোল পায়নি আলজেরিয়া। অতিরিক্ত সময়ও এগোচ্ছিল সেভাবেই। কিন্তু আলজেরিয়ার হয়ে বদলি নামা বুলবিনা ম্যাচের দৃশ্যপট বদলে দেন।

দুর্দান্ত এক গোলে বুলবিনা আলজেরিয়াকে এনে দেন ১-০ গোলের জয়। অতিরিক্ত সময়ের ১১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে ঢুকে পড়া বুলবিনা বক্সের ভেতর থেকে জোরাল শটে বল জালে পাঠান। বুলবিনা অবশ্য অনেকটা অপ্রত্যাশিতভাবেই জয়ের নায়ক।

২২ বছর বয়সী এই মিডফিল্ডারের এটি জাতীয় দলের হয়ে ষষ্ঠ ম্যাচ। আফ্রিকা কাপ অব নেশনসে দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন। দুই ম্যাচ মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৯ মিনিট। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার আনন্দে কেঁদেছেন বুলবিনা।

ম্যাচ শেষে বুলবিনা বলেছেন, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন প্রত্যেক আলজেরিয়ানেরই থাকে এবং সেখানে ভালো করার আকাঙ্ক্ষাও থাকে। আমি সুযোগ পেয়েছি, গোল করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি এবং পরের রাউন্ডে উঠতে পেরেছি।’

মারাকেশে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার প্রতিবেশী বুরকিনা ফাসোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে এক গোল করার পাশাপাশি আরেকটি গোলের সুযোগ তৈরি করে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালো। অন্য দুটি গোল ইয়ান দিয়োমান্দে ও বাজুমানা তোরের।

ম্যাচ শেষে দিয়ালো বলেন, ‘আমরা দল হিসেবে লড়াই করেছি। সবাই নিজের জায়গা থেকে অবদান রাখার দিকেই মনোযোগী। মাঠে আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া আছে, যা খেলাকে আরও গতিময় করে তোলে। এই দলে কেউ নায়ক হতে চায় না বা ব্যক্তিগতভাবে আলাদা করে জ্বলে উঠতে চায় না।’

আফ্রিকা কাপ অব নেশনস

শেষ আটে কে কার মুখোমুখি

শুক্রবার, ৯ জানুয়ারি

মালি-সেনেগাল—রাত ১০টা

মরক্কো-ক্যামেরুন—রাত ১টা

শনিবার, ১০ জানুয়ারি

আলজেরিয়া-নাইজেরিয়া —রাত ১০টা

মিসর-আইভরি কোস্ট—রাত ১টা

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
নোয়াখালীর বড় চমক, বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি
সেই সেঞ্চুরিয়ন, শততম ইনিংস, এবার অন্যের ব্যাটে সেঞ্চুরি ডি ককের
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৬
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
ডিসেম্বর ৭, ২০২৫
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
ডিসেম্বর ২৫, ২০২৫
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
জানুয়ারি ৭, ২০২৬
‘আপনি জিতে গেছেন হাদি’
ডিসেম্বর ২০, ২০২৫
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
ডিসেম্বর ১৩, ২০২৫
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে হটলাইন চালু
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড সন্তোষজনক নয়: চরমোনাই পীর

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১১, ২০২৬
বড়দিন উদযাপন  নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: পুলিশ সুপার
প্রকাশ্য নগত টাকা বিতরণ জরিমানা দিলেন কাসেমী
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা
মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?