By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৭, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানী ঢাকায় প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে মুখর থাকে জনজীবন। বৈঠক, আলোচনা সভা, দোয়া মাহফিল থেকে শুরু করে আন্দোলন ও সংবাদ সম্মেলন সব মিলিয়ে দিনের কর্মসূচিগুলো অনেক সময়ই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে, সেগুলো এক নজরে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত আরেকটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
জামায়াতে ইসলামীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদফতরের অধীন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অন্যদিকে, ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৩টায় গুলশানের ফেলানী অ্যাভিনিউতে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচি থেকে ফেলানী হত্যার ন্যায়বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের আধিপত্যবাদবিরোধী অবস্থানের পক্ষে আহ্বান জানানো হবে।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৩ দফা দাবির পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সদ্য মুক্তিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী জামিন পরবর্তী প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

নির্বাচনের ছুটি সবার জন্য নয়, ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
নারায়ণগঞ্জে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঞ্জন দাস ও অধ্যাপক মামুন মাহমুদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক
অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল
বাধা এলে প্রতিহত করতে হবে
দেশে এলপিজি আমদানি কমেছে দেড় লাখ টন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

পুরস্কার থেকে রাজনৈতিক বার্তা, কী হলো এবারের গ্র্যামিতে
ফেব্রুয়ারি ৩, ২০২৬
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
নভেম্বর ৩০, ২০২৫
বাবার মৃত্যু, ডিপ্রেশন আর গিটারে ফেরা, কমলের জীবনের কঠিন সময়
জানুয়ারি ১৫, ২০২৬
৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
জানুয়ারি ৬, ২০২৬
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ৯, ২০২৫
যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে
ডিসেম্বর ২৩, ২০২৫
আমার মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুইহাত তুলে দোয়া করবেন–রনি
ডিসেম্বর ৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

তানজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা–উৎসব

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৪, ২০২৬
গণভোটে যে ভোটের পক্ষে কাজ করবে জামায়াত জানালেন শফিকুর রহমান
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
এই গানকে আর ধরে রাখতে পারলাম না
বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি শুরু রোববার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?