By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এবারের শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এর আগে গত ৩১ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই তাপমাত্রা কমে হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সেই তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে দেশের উত্তরের জেলা রাজশাহীতে। আজ এই রাজশাহীসহ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেলেও রাজধানীর তাপমাত্রা কিন্তু আজ বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকালে প্রথম আলোকে বলেন, আজ রাজশাহীতে যে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা এ শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিক থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আজ যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যা যা হবে
সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আসিফ নজরুলের অনুরোধ
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ভারতের বস্তিকে ‘উন্মুক্ত আকাশের শ্রেণিকক্ষ’ রূপান্তরে ১০ লাখ ডলার পেলেন যে শিক্ষক
এপ্রিল ৯, ২০২৬
৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
৩২ নয় তাঁর দাঁত ৪২
মার্চ ৮, ২০২৬
রোজার শারীরিক ও মানসিক উপকারিতা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নারায়ণগঞ্জে থানা থেকে পালালো হত্যাচেষ্টা মামলার আসামি
এপ্রিল ১, ২০২৬
নির্বাচন থেকে সরলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী
জানুয়ারি ২৫, ২০২৬
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জানুয়ারি ৩০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
খারগ দ্বীপ ও অপারেশন রোয়ারিং লায়ন কী
আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?